Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সুব্রত চৌধুরী

নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম এন লারমার দর্শন গুরুত্বপূর্ণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:৩৫
শেয়ার করুন:
নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম এন লারমার দর্শন গুরুত্বপূর্ণ

সংগৃহীত ছবি

নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিপ্লবী এম. এন. লারমার রাজনৈতিক দর্শন ও সংবিধানচিন্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এম. এন. লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় কমিটির সদস্যসচিব হিরন মিত্র চাকমার সঞ্চালনায় সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ঈশিতা দস্তিদার।

স্মরণসভায় আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও নিজেরা করি-এর সমন্বয়ক খুশি কবির, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তাঞ্জিম তিতিল এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা প্রমুখ।

শোক প্রস্তাবে ঈশিতা দস্তিদার বলেন, এম. এন. লারমা ছিলেন জনগণের সত্যিকারের এক নেতা ও মেহনতি মানুষের পরম বন্ধু। ব্যক্তি জীবনে তিনি মৃদুভাষী, অমায়িক, ক্ষমাশীল, সৎ ও সুশৃঙ্খল ছিলেন এবং সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে অভিহিত করার মাধ্যমে তার রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে প্রান্তিকীকরণ করা হয়। অথচ তার রাজনৈতিক দর্শন ও সংবিধানবিষয়ক চিন্তাভাবনা সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম. এন. লারমার রাজনৈতিক দর্শন ও সংবিধানচিন্তা গুরুত্বপূর্ণ।’

এম. এন. লারমাকে শুধু পার্বত্য চট্টগ্রামের নন, বাংলাদেশের জাতীয় বীর বলেও মন্তব্য করেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো অধরা। তার মতে, চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। সরকারের এই সংশয়বাদী অবস্থান বাংলাদেশের সামগ্রিক সমৃদ্ধি ও প্রগতির পথে বাধা সৃষ্টি করছে।

খুশি কবির বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাহাড় ও সমতলের বাসিন্দারা দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক জাগরণের সেই সময়ে মানবেন্দ্র নারায়ণ লারমা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন যে, বাংলাদেশ কেবল বাঙালিদের নয়; এ দেশে বাঙালিদের পাশাপাশি অন্যান্য জাতিসত্তারও বসবাস ও স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। তাই সাংবিধানিক ও আইনগত স্বীকৃতির মাধ্যমে তাদের ভূমির অধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।’

দীপায়ন খীসা বলেন, লারমার চিন্তা ও দর্শনের প্রতিটি বাক্যে শ্রমজীবী-মেহনতি মানুষ, নারী এবং সকল জাতিসত্তার সমান অধিকার ও সমমর্যাদাভিত্তিক দেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। গণপরিষদে সংবিধান প্রণয়নকালীন বিতর্কে এম. এন. লারমা তার দৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠে নিজ জাতিসত্তার অধিকার ও মর্যাদার প্রশ্ন তুলে ধরেছিলেন।

শামসুল হুদা বলেন, বাংলাদেশের শাসকগোষ্ঠী বারবার নানা প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেও ক্ষমতায় যাওয়ার পর সেসব প্রতিশ্রুতি বিস্মৃত হয়ে দলীয় স্বার্থ হাসিলেই ব্যস্ত থেকেছে।

তার মতে, সংখ্যাগরিষ্ঠ বাঙালি শাসকগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী জাত্যভিমানী মানসিকতার পরিচয় দিয়ে আসছে, যা একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়।

আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিপ্লবী এম. এন. লারমা ও তার শহীদ সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৮৩ সালের ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমা তার আট সহযোদ্ধাসহ নিহত হন। দিনটি প্রতিবছর এম. এন. লারমার মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করা হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ