Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

শিল্পকলায় পিঠা উৎসব ও বৈশাখী মেলা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২২:০৮
শিল্পকলায় পিঠা উৎসব ও বৈশাখী মেলা শুরু

ছবি: আগামীর সময়

আবহমান বাংলার লোকায়ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা, পুলি ও পায়েসসহ নানা মুখরোচক খাবারকে নাগরিক জীবনের মানুষের সামনে তুলে ধরতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। ১৮ বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ উৎসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলা ১৪৩৩-এর বৈশাখী মেলা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উদ্বোধনী আয়োজন অনুষ্ঠান সূচনা হয় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক।

‘পিঠা বাংলাদেশের ঐতিহ্য, যা নাগরিক জীবনে ক্রমেই হারিয়ে যাওয়ার পথে। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আমাদের লোকায়ত সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ উপাদানকে শহরের মানুষের সামনে তুলে ধরছে—এ উদ্যোগ প্রশংসনীয়। দেশীয় সংস্কৃতিকে আরও বিস্তৃত করতে এ ধরনের আয়োজন বাড়ানো প্রয়োজন’—বলছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

উদযাপন পরিষদের আহ্বায়ক রেজাবুদ্দৌলা চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী ও রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।

উদ্বোধনের আগে অতিথিদের নিয়ে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে লাঠিখেলা উপভোগ করলেন প্রতিমন্ত্রী।

প্রায় ৫০টি স্টলে সাজানো এবারের উৎসবে পিঠা তৈরির পাশাপাশি বিক্রি হচ্ছে পিঠা, পুলি, পায়েসসহ বিভিন্ন দেশীয় খাবার। বৈশাখী মেলার অংশ হিসেবে পিঠার পাশাপাশি স্থান পেয়েছে চারু ও কারুশিল্প, হস্তশিল্প, কুটিরশিল্প ও মৃৎশিল্পের নানা পণ্যের স্টল।

শিশুদের জন্য নির্ধারিত চত্বরে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপসহ বিভিন্ন বিনোদন আয়োজন। এছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একাডেমির উন্মুক্ত মঞ্চে নাচ, গান, আবৃত্তি ও নাটকসহ পরিবেশিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী ৩ মে পর্যন্ত চলবে এই দশ দিনব্যাপী পিঠা উৎসব ও বৈশাখী মেলা।

বৈশাখীমেলাসংস্কৃতিপ্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড