Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

গান, কবিতা ও স্মৃতিচারণে সফিউদ্দিন আহমদকে স্মরণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২৩:৩৫
গান, কবিতা ও স্মৃতিচারণে সফিউদ্দিন আহমদকে স্মরণ

ছবি: আগামীর সময়

গান, আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের কমরেড মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ড. সফিউদ্দিন আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উদীচীর কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ পরিবেশন করেন।

পরে উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বের শুরুতে প্রয়াত এই শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বেলায়েত হোসেন।

সভাপতির বক্তব্যে মাহমুদ সেলিম বলেন, ‘অহমবোধহীন, প্রাণখোলা ও সংস্কৃতিমনস্ক এই মানুষটি আজীবন শিল্প-সাহিত্য ও মানবিক চর্চার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। শারীরিক অসুস্থতা তাকে সংগঠনের কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিলেও থামিয়ে রাখতে পারেনি তার চিন্তা ও মননের প্রবাহ। নয়াপল্টনের বাসভবন দীর্ঘদিন ধরে সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের এক প্রাণবন্ত মিলনকেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে গভীর রাত পর্যন্ত চলত সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক প্রাণবন্ত আলোচনা।’

আলোচনা পর্বে অংশ নেন অধ্যাপক এ এন রাশেদা, এম এ আজিজ মিয়া, শংকর সাওজাল, আকমল হোসেন, প্রবীর সরদার এবং ড. সফিউদ্দিন আহমদের মেয়ে সুহেলী সায়লা সাথী ও ছেলে সাকী আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিত রঞ্জন দে।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পী শাওন কুমার রায় এবং ড. সফিউদ্দিন আহমদের দুই নাতনি স্বস্তি ও স্বজ্ঞা। এছাড়া উদীচীর শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করেন।

উদীচীর (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘ড. সফিউদ্দিন আহমদের চিন্তা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শিক্ষক, গবেষক ও সংগঠক হিসেবে তিনি অসংখ্য ছাত্র, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীকে প্রভাবিত করেছেন। তার প্রগতিশীল চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক।’

তার স্মৃতি ও আদর্শ বহন করে চলেছেন তার শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ধারক-বাহকেরা। ড. সফিউদ্দিন আহমদ ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও মানবমুক্তির আদর্শকে একসূত্রে গেঁথেছিলেন। তাই তিনি শুধু একজন ব্যক্তি নন; বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ধারার এক উজ্জ্বল অধ্যায়।

স্মৃতিচারণসফিউদ্দিন আহমদরাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব