Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২৩:৩৪
নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষে’ সারা দেশে বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

একই সঙ্গে দেশের সব বিভাগ থেকে নজরুল প্রতিভা অন্বেষণের মাধ্যমে সেরা ১০ জন নির্বাচনের পরিকল্পনার কথাও জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় রোববার রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী নজরুলজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত ঘোষণা করেছেন নজরুল বর্ষ। এই বছরব্যাপী আমরা সারা দেশে নানা কর্মসূচি পালন করব। দেশের শিশু, কিশোর ও তরুণ প্রজন্মের কাছে নজরুল যে প্রাসঙ্গিক, তার পরিচিতি এবং সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরব।

‘দ্রোহের কবি, প্রাণের কবি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বললেন, সংগীতের এমন কোনো শাখা নেই, যেখানে নজরুল যাননি। নজরুলের উচ্চাঙ্গসংগীত, শ্যামাসংগীত, কীর্তন, প্রেমের গান এবং বিদ্রোহের গান সব মিলিয়ে নজরুল যুগশ্রেষ্ঠ কবি। শুধু নজরুল নয়, আমাদের সংস্কৃতি, জাতীয় ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে সামনে তুলে আনতে চাই।

এদিকে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে কবির কালজয়ী সৃষ্টিকর্ম নিয়ে গান,কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। শুরুতে সরকারি সংগীত কলেজ সমবেত কণ্ঠে পরিবেশন করে নজরুলসংগীত ‘মধুকর মঞ্জুরী’।

পরে ছন্দা চক্রবর্তী পরিবেশন করেন ‘আমার কোন কূলে আজ ভিড়লো তরী’। এতে আবৃত্তি করেন ফারজানা এ্যালী, নৃত্যনন্দন পরিবেশন করে সমবেত নৃত্য ‘পদ্মার ঢেউরে’, নৃত্য পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দোপাধ্যায় এবং একক সংগীত ‘এ কোন মায়ায় ফেলিলে আমায়’ পরিবেশন করেন মোনালীন আজাদ।

আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বললেন, নজরুল বর্ষজুড়ে আমরা নজরুলের নাটক, গান, কবিতা, নৃত্য, বাঁশি এবং তাঁর সব সৃষ্টিকর্ম উদ্‌যাপন করব। দেশের সব বিভাগ থেকে সেরা ১০ জন নির্বাচন করব। আমাদের জাতীয় জীবনে নজরুলের যে প্রভাব, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চাই, তার মূল দর্শন আমরা নজরুলের কাছ থেকে পেয়েছি। তিনি কৃষক, শ্রমিক, মজুর সবার কবি। শুধুমাত্র অভিজাত শ্রেণির কবি নজরুল নন।

রাজধানীজন্মজয়ন্তীনজরুল বর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী