Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

গান-কবিতায় ছায়ানটে শুরু নজরুল উৎসব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:৫৪
গান-কবিতায় ছায়ানটে শুরু নজরুল উৎসব

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নজরুল-উৎসব ১৪৩৩’। আজ শুক্রবার সন্ধ্যায় শুরুতেই ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ শিরোনামে নৃত্যগীত। পরে একে একে গান, কবিতা ও পাঠের উপস্থাপনায় উদযাপন করা হয় নজরুলের সৃজনশীল কর্মযজ্ঞ।

স্বাগত বক্তব্যে ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল বলেছেন, ‘নজরুল বাংলা সংস্কৃতিতে অনন্য। তিনি শাস্ত্রীয় সংগীতের খেয়াল, ঠুমরি, গজলসহ নানা ধারার সুর একত্রে সন্নিবেশ ঘটিয়েছেন।’

বর্তমান বিশ্বে যখন হানাহানি চলছে, হিংসা বাড়ছে- তখন নজরুলের মানবিক চেতনা এই বিপন্ন সময় থেকে উত্তরণের পথ দেখাতে পারে বলেও মনে করেন শাকিল। তিন বললেন, ‘শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়— নজরুলের গান ও কবিতার নিবিড় অধ্যয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে আত্মপরিচয়ে আত্মবিশ্বাসী করে তুলতে পারলে তারাই সমগ্র বিশ্বকে সমহিমায় আলিঙ্গন করতে পারবে।’

অনুষ্ঠানে পরিবেশিত হয় ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’। নজরুলের ব্রিটিশবিরোধী আন্দোলন ও সাম্যের বাণী নিয়ে পাঠ ও আবৃত্তিতে অংশ নেন ডালিয়া আহমেদ ও আশরাফুল হাসান বাবু। ছায়ানটের শিল্পীরা দলগতভাবে পরিবেশন করেন সম্মেলক নৃত্যগীত ‘বল ভাই মাভৈঃ মাভৈঃ’ এবং ‘জাগো অনশন বন্দী ওঠ রে যত’। সমবেত কণ্ঠে আরও পরিবেশিত হয় ‘দুর্গম গিরি কান্তার মরু’। একক গান পরিবেশন করেন শ্রাবন্তী ধর, প্রমিতা দে, মিরাজুল জান্নাত সোনিয়া, প্রিয়ন্তু দেব, শর্মিষ্ঠা দাশসহ আরও অনেকে।

উৎসবের প্রথম দিনের আয়োজনে আমন্ত্রিত দল হিসেবে অংশ নেয় ‘সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়’। তাদের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘শঙ্কা শূন্য লক্ষ কণ্ঠে’ এবং ‘মধুকর মঞ্জীর বাজে’ গান দুটি পরিবেশন করেন। এরপর মঞ্চে একে একে একক গান ও কবিতা আবৃত্তি নিয়ে হাজির হন শিল্পীরা। একক গান শোনান রুদ্র দাস, ছন্দা চক্রবর্তী, সুমন মজুমদার, নাসিমা শাহীন ফ্যান্সী, ইয়াসমীন মুশতারী এবং প্রিয়াঙ্কা গোপ।

ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন নৃত্যগীত ‘মনের রঙ লেগেছে’। এছাড়া সমবেত কণ্ঠে তারা শোনান ‘ঝড় এসেছে ঝড় এসেছে’ এবং ‘তোরা দেখে যা আমিনা’ গান। সংগীতশিল্পী ফেরদৌস আরার একক পরিবেশনায় শোনা যায় ‘কে বিদেশি বন-উদাসী’। আর ছন্দা চক্রবর্তীর ‘ভীরু এ মনের কলি’ গানের মধ্য দিয়ে শেষ হয় এ দিনের আয়োজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনের আয়োজন অনুষ্ঠিত হবে।

নজরুল উৎসবছায়ানট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা