Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

জুলাই জাদুঘরে আর্ট ক্যাম্প ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২২:১৩
জুলাই জাদুঘরে আর্ট ক্যাম্প ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আয়োজনে ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জাদুঘর প্রাঙ্গণে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ।

আর্ট ক্যাম্প পরিদর্শনে এসে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাই আন্দোলনে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’  

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই জাদুঘর তার স্বাভাবিক কর্মকাণ্ডের বাইরে এসে চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প আয়োজন করে একটি চমৎকার দৃষ্টান্ত তৈরি করছে। চিত্রশিল্পীরা জাদুঘর প্রাঙ্গণে গণ-অভ্যুত্থান নিয়ে আঁকছেন, দর্শনার্থীরা ঘুরে দেখছেন এবং শিল্পীদের ব্যাখ্যা জানছেন। জাদুঘর এসব আর্টওয়ার্ক সংরক্ষণ করবে। জুলাই গণ-অভ্যুত্থানে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিচর্চার যে অভিপ্রায় ছিল, তার সাথে এই আর্ট ক্যাম্প এক তাৎপর্যপূর্ণ দিক যুক্ত করেছে।’ 

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, ‘আজ জুলাই জাদুঘরের যে প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আর্ট ক্যাম্প করছি, সেটা একসময় ছিল স্বৈরাচারী সরকার পরিচালনার জায়গা। এই স্থানটি ফ্যাসিবাদের একটি প্রতীক। তাই পূর্বের গণভবন, অর্থাৎ বর্তমান জুলাই জাদুঘর প্রাঙ্গণে আর্ট ক্যাম্প আয়োজনের একটি ভিন্ন তাৎপর্য রয়েছে বলে আমি মনে করি।’ 

এহ্‌সান মাহমুদ আরও বলেছেন, ‘আমরা দেখেছি, স্বৈরাচারী সময়ে শিল্প-সাহিত্যকে ব্যবহার করে নাগরিকের অধিকার ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, অনেক চেষ্টা করলেও ইতিহাস মুছে দেওয়া যায় না। এই যে গত ১৬ বছরে শিল্প-সাহিত্যকে ব্যবহার করে নাগরিকের সবকিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, সেই বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই করতেই আমাদের এ আয়োজন।’ 

আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা হলেন— নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, সামিয়া আফরিন, জয়তু চাকমা, এ. এছেন, ইমাম হোসেন, নাজিয়া আন্দালীব প্রিমা, কাজী সালাউদ্দীন আহমেদ, খন্দকার নাছির আহাম্মদ, আব্দুল হালিম চঞ্চল, তামান্না লিজা, অমল আকাশ, মোস্তফা জামান, মোস্তাফিজুল হক, ফারজানা আহমেদ উর্মি, সৈয়দ জাহিদ ইকবাল, ফারিয়া খানম, মো. আরমান চৌধুরী, নাজমুন নাহার পিয়া, সুমন হালদার, মোমিন মুক্তার, জাফরিন গুলশান।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী