Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদ্‌যাপনে মেলা ও সেমিনার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
শেয়ার করুন:
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদ্‌যাপনে মেলা ও সেমিনার

ছবি: আগামীর সময়

সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী মেলা, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে বাংলা একাডেমি। আজ শুক্রবার বালিয়াকান্দি উপজেলায় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে এসব আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় মীর মশাররফ হোসেনের জীবন ও কর্মবিষয়ক সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। ‘মশাররফের অপ্রকাশিত ডায়েরি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচনায় অংশ নেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান।

অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, ‘মীর মশাররফের ডায়েরি আগাগোড়া নিছকই দিনযাপনের আটপৌরে সাধারণ বিবরণ নয়—সেখানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক খবর প্রাধান্য পেলেও তার পাশাপাশি সমকালীন ঘটনা, কর্মজীবনের সংকট-সমস্যা, জনজীবনের প্রসঙ্গ, সাহিত্যজগতের নানা কথা— এসবও কমবেশি ঠাঁই করে নিয়েছে। সব মিলিয়ে এই দিনপঞ্জি হয়ে উঠেছে তার দৈন্যপীড়িত কালের অপ্রসন্ন-রুষ্ট-হতাশ-মানসের এক বিচিত্র-বিস্ময়কর ভাষ্য।’

তিনি আরও বলেন, ‘ডায়েরি-লেখাকে তিনি প্রায় নিত্যকর্মের অন্তর্গত বিবেচনা করতেন। এই অভ্যাসটি স্ত্রী-কন্যাদের ভেতরেও তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন বলেই স্বল্প-বিদ্যার পুঁজি নিয়েও স্ত্রী বিবি কুলসুম ও কন্যা রওশন আরা ওরফে সতী ডায়েরি লিখতে শুরু করেন। ঊনিশ শতকে বাঙালি মুসলমানদের অন্তঃপুরের এ-ও এক ব্যতিক্রমী বিস্ময় জাগানো খবর।’

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘মীর মশাররফ হোসেন একজন অসাধারণ ঔপন্যাসিক, সত্যসন্ধ নাট্যকার, সাহসী ডায়েরি-লেখক এবং অসাম্প্রদায়িক চেতনার প্রদীপ্ত শিখাবাহী রেনেসাঁ-মানব। কারবালার বিয়োগান্ত ঘটনা নিয়ে রচিত তার বিষাদসিন্ধু উপন্যাস যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব পাঠকের কাছে যুগ যুগ ধরে আদৃত হয়ে আসছে, তেমনি তার জমীদার দর্পণের মতো নাটক মাটিঘেঁষা সাধারণ মানুষের সুখ-দুঃখের অনন্য দলিল হয়ে আছে। তার ডায়েরিতে তিনি সাহসের সঙ্গে সত্য কথা বলেছেন, তাই তা হয়ে উঠেছে একটি বিশেষ সময়ের বিশ্বস্ত ভাষ্য।’

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, ‘মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-ইতিহাসের সীমানা ছাপিয়ে সমাজ-সংস্কার প্রচেষ্টা, সুশিক্ষা বিস্তার এবং ন্যায়ভিত্তিক স্বদেশ নির্মাণ-চিন্তার অন্যতম দিশারী হয়ে আলো দিয়ে যাচ্ছেন। তাকে স্মরণ করে রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলা একাডেমির আয়োজন এ অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিশেষ আগ্রহ ও আনন্দের বিষয়।’

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বাংলা একাডেমির মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র বার্ষিকভাবে এই জন্মোৎসব আয়োজনের পাশাপাশি নিয়মিতভাবে মীর মশাররফের জীবন ও কর্ম বিষয়ক গবেষণা এবং এ অঞ্চলের সাংস্কৃতিক জাগরণের জন্য কাজ করে যাচ্ছে।’

বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, ‘অমর সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মরণে বাংলা একাডেমি প্রতি বছর তার স্মৃতিবিজড়িত বালিয়াকান্দিতে স্মরণানুষ্ঠানের আয়োজন করে আসছে।’

সভাপ্রধানের বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘মীর মশাররফ হোসেনের জীবন ও কর্ম আমাদের জন্য অনন্ত প্রেরণার উৎস। উদার মানবতাবাদের ধারক ও বাহক এ মহান সাহিত্যিক আজও আমাদের কাছে সমান প্রাসঙ্গিক।’

মীর মশাররফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত