সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী মেলা, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে বাংলা একাডেমি। আজ শুক্রবার বালিয়াকান্দি উপজেলায় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে এসব আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।সকাল ১০টায় মীর মশাররফ হোসেনের জীবন ও কর্মবিষয়ক সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন ব...