মারা গেছেন ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিদ্দিকা মাহমুদা
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিদ্দিকা মাহমুদা মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ড. সিদ্দিকা মাহমুদা ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি স্বামী জিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঞ্জুর মোরশেদ তালুকদার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।



