Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

আপিল বিভাগ

২৫ বছরের আগে স্বেচ্ছায় পদত্যাগে পেনশন নয়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:৪০
২৫ বছরের আগে স্বেচ্ছায় পদত্যাগে পেনশন নয়

গ্রাফিকস: আগামীর সময়

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা পাওয়া যাবে না। এ বিধান বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আদালত বলেছেন, ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই পেনশন ও অন্যান্য অবসর-সুবিধা দেওয়া হলে সরকারি চাকরির শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অঙ্গীকার দুর্বল হতে পারে।

রায়ে আরও বলা হয়, সরকারি চাকরি সাময়িক কর্মসংস্থানের জন্য নয়। এটি একটি সুসংগঠিত পেশা। এখানে ধারাবাহিকতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক আনুগত্য গুরুত্বপূর্ণ।

এ-সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে।

গত ১১ মার্চ বিচারপতি রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এ রায় দেন। গত বৃহস্পতিবার ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব মোরশেদ।

রায়ে আপিল বিভাগ বলছে, নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করেও যদি পূর্ণ পেনশন পাওয়া যায়। তাহলে কেউ কেউ সরকারি চাকরিকে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে আগেভাগেই চাকরি ছেড়ে দিতে পারেন।

এতে অকাল পদত্যাগের প্রবণতা বাড়তে পারে। জনবল পরিকল্পনা ব্যাহত হতে পারে। অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। সরকারি চাকরির শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আদালতের মতে, ২৫ বছরের চাকরিকালের শর্ত একটি যৌক্তিক ও নীতিগত সিদ্ধান্ত। এর উদ্দেশ্য সরকারি চাকরিতে দীর্ঘমেয়াদি অঙ্গীকার, শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ (বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী) ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে তিনি এককালীন পেনশন ও আনুতোষিকের জন্য আবেদন করেন।

২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, পদত্যাগ করলে চাকরিকাল পেনশনের জন্য গণনাযোগ্য হবে না। মাহবুব মোরশেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।

এরপর তিনি ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন। ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট বিএসআরের বিধি-৩০০ (এ)-এর সংশ্লিষ্ট অংশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেন। একই সঙ্গে পেনশন-সংক্রান্ত চিঠিও বাতিল করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। সেই আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি-৩০০ (এ) অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে চাকরিকাল বাজেয়াপ্ত হবে। তবে বিধি-৩০০ (বি) অনুযায়ী, অন্য কোনো পেনশনযোগ্য সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করলে সেটি সাধারণ পদত্যাগ হিসেবে গণ্য হবে না।

আপিল বিভাগপেনশনপদত্যাগসরকারি চাকরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে