Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

স্বেচ্ছাসেবক দলনেতার মামলায় কারাগারে আইনজীবী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
স্বেচ্ছাসেবক দলনেতার মামলায় কারাগারে আইনজীবী

মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে রুদ্রকে আদালতে হাজির করা হয়

রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বেলালকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন রুদ্রকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম। অন্যদিকে, আসামিপক্ষের একাধিক আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন।

রুদ্রের মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া ছিল। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আদালত চত্বরে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বায়তুল মোকাররম এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


আরও পড়ুন

ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

১৪ নভেম্বর ২০২৬

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি ও এর শরিক দলগুলো। ওই সমাবেশে অংশ নেন মামলার বাদী বেলাল।

অভিযোগ অনুযায়ী, সমাবেশ চলাকালে পুলিশ নির্বিচারে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়ে বেলাল মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে কুপিয়ে জখম করেন। পরে এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য তার কপালে রাবার বুলেট ছোড়েন। এতে অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয়।

পরে অন্য নেতা-কর্মীরা বেলালকে উদ্ধার করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। তবে সেখানে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে দীর্ঘদিন চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ৮ মে বাদী হয়ে পল্টন মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন বেলাল।


হত্যাচেষ্টা মামলাআইনজীবী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার