Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সোহেল-স্বপ্নার আইনজীবী বললেন, অপরাধীর অপরাধের বিচার হয়েছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৫১
শেয়ার করুন:
সোহেল-স্বপ্নার আইনজীবী বললেন, অপরাধীর অপরাধের বিচার হয়েছে

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহ। ছবি : আগামীর সময়

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহ।

আজ রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর এ রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেছেন, ‘আসামি সোহেল রানা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আত্মপক্ষ সমর্থনে নিজে দোষ স্বীকার করেছেন।’

‘রায়ে সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। ন্যায়বিচার পেয়েছি। অপরাধী অপরাধের বিচার পেয়েছে। আমি সন্তুষ্ট’, যোগ করেন আইনজীবী মুসা কালিমুল্যাহ।

রায়কে কেন্দ্র করে এদিন সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছুটা আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে।

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল। গত ১৯ মে রাত ১২ টা ৫ মিনিট অর্থাৎ ২০ মে মামলার পর পাঁচ দিনের মাথায় ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।


আরও পড়ুন

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

০৭ জুন ২০২৬

ওইদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে মত দেন এবং তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। একইদিন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র গ্রহণ করেন।

এরপর ঈদুল আজহার ছুটি শুরু হলেও মামলাটির দ্রুত নিষ্পত্তির স্বার্থে বিচারিকের ছুটি বাতিল করে এ মামলাটির শুনানির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পরে ১ জুন আদালত দুই আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পরদিন মামলার বাদীসহ ১৮ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

২ জুন মামলার বাদীসহ ১৬ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। আদালত এক দিনেই সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর বিচারক ৩ জুন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন। ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে বিচারক ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

৪ জুন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুল রহমান দুলু এবং রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আজকের জন্য রায়ের দিন ধার্য করেন।


আইনজীবীরামিসা হত্যাআদালতঅপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস