Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৩:৪৮
আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান

গ্রাফিকস: আগামীর সময়

দল হিসাবে আওয়ামী লীগের করা মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

রবিবার নিজ কর্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সেকশন ১৮ প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংগঠন হিসেবেও দলটিকে নিষিদ্ধ করার আইনগত বিধান আছে।

প্রক্রিয়াটা হলো- যদি বিচারে দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসেবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনটিকে নিষিদ্ধ করতে পারবে।

তিনি বলেছেন, আওয়ামী লীগের করা মানবতাবিরোধী অপরাধ তদন্তাধীন আছে, এইটুকুই আপনাদেরকে জানাচ্ছি। এর বাইরে কোনো তথ্য আমার কাছে আর নাই। তদন্ত সাপেক্ষে কোনো রিপোর্ট আমার কাছে সাবমিট করার পরে আমি বিস্তারিত বলতে পারব।

রাতারাতি তদন্ত শেষ করা সম্ভব নয় দাবি করে তিনি বলেছেন, স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন রকমের কর্মকাণ্ড আছে। তখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষীবাহিনীর মতো বাহিনী গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষীবাহিনী এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা, ২০০৯ থেকে নিজেরা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার-নির্যাতন করার মতো বিষয়গুলো রয়েছে।

বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, যদি সোভেরেনটি প্রশ্নের সম্মুখীন হয়, যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য এই সবকিছু আসবে। ফলে এটা খুব রাতারাতি বা ওভারনাইট একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে না।

তার মতে, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলে, তাহলে ট্রাইব্যুনাল আইনে ওই সংগঠনটিকে নিষিদ্ধ করে দেয়ার বিধান আছে। এবং সংশ্লিষ্ট আসামির যত সম্পত্তি আছে বাংলাদেশে অথবা দেশের বাইরে, সেগুলো কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান আছে।

আমিনুল ইসলাম বলেছেন, সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের এই ট্রাইব্যুনাল পরিচালিত হয়। সেখানে আমরা কারো নির্দেশিত হয়ে আমরা কোনো রকমের কার্যক্রম আমরা করি না। সো, আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে।

আওয়ামী লীগমানবতাবিরোধীঅপরাধতদন্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা