Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিল

মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, দুঃখ প্রকাশ মন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১
মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: আগামীর সময়

একটি আবাসিক সংযোগের ২৩৫ ইউনিট বিদ্যুতের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিল তৈরির অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে চরম গাফিলতির সত্যতা পাওয়ায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এ শাস্তিমূলক পদক্ষেপ নেয়।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সরাসরি ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে আজ বুধবার মোবাইল ফোনে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ফোনালাপে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল আসে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল মাত্র ২৩৫ ইউনিট। এমন অদ্ভুত বিল দেখে আতঙ্কিত হয়ে পড়েন ভুক্তভোগী গ্রাহক এবং পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি নজরে আসার পরই বিদ্যুতমন্ত্রী দ্রুত তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক গাফিলতির কারণে সিল নাম্বারের ডিজিটগুলো ভুলবশত বিলে ডিমান্ড চার্জের ঘরে ইনপুট দেওয়া হয়। যার ফলে এ বিশাল অঙ্কের ভুল বিল তৈরি হয়।

তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় বিদ্যুতমন্ত্রীর জরুরি নির্দেশনায় সমিতির জিএমকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট আরও কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্তসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে ফোনে আলাপকালে বিদ্যুতমন্ত্রী জানান, বিলটি এরই মধ্যে সংশোধন করে সঠিক কপি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ভবিষ্যতে যেকোনো সমস্যা সরাসরি কর্তৃপক্ষকে জানাতে গ্রাহকদের আহ্বান জানান মন্ত্রী।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও