চিনিশিল্পে ‘বহুগুণ’ বেড়েছে চাষিদের আগ্রহ
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
দেশের আখচাষিরা এখন তাদের ন্যায্য পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন, নির্দিষ্ট সময়ে প্রণোদনার অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাছে। আর এর মাধ্যমে চিনিশিল্পে চাষিদের আগ্রহ বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরজ)। চিনিশিল্পকে স্বাবলম্বী করতে এবং প্রান্তিক আখচাষিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে প্রণোদনা পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করলেন তিনি। জানালেন, এ উদ্যোগের আওতায় দেশের ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির মধ্যে আখের অর্থ ও প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিএসএফআইসির সদর দপ্তরে জিয়া পরিষদ আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা উঠে আসে।



