ইসলামপুরে এনএসআই-পুলিশের যৌথ অভিযান
- ৫ কোটি টাকার অবৈধ পণ্যের সন্ধান
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ইসলামপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযান চলছে। শুক্রবার রাত আড়াইটার দিকে ওয়াইজঘাট রোডের সামাদ প্লাজার ৮/৭ নম্বর ভবনে শুরু হওয়া এ অভিযানে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্যের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানস্থলে এনএসআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অভিযান এখনও চলমান রয়েছে।
বিস্তারিত আসছে...



