সুন্দরবনে ড্রোন ব্যবহার করে বনে অবস্থানরত জেলেদের শনাক্ত ও আটক করতে পারলেও অস্ত্রধারী জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালাতে পারছে না বন বিভাগ। এমন অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন বনজীবীরা। তাদের অভিযোগ, জলদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির আতঙ্কে বনে যেতে পারছেন না অনেক জেলে-বাওয়ালি। এ পরিস্থিতিতে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে বন বিভাগ, পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানের দাবি জানিয়েছেন তারা।শুক্রবার (৩০ অক্টোবর) কর্মসূচির তৃতীয় দিন বিকেল তিনটায় সাতক্ষীরার শ্যামনগর...