ঢাকা–৬ আসনের এক কেন্দ্রে মোমবাতির আলোয় ভোটগ্রহণ
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ঢাকা–৬ আসনের একটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতির আলোয় ভোট গ্রহণের ঘটনা ঘটেছে। আজ ভোটগ্রহণ চলাকালে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে কেন্দ্রটিতে সাময়িকভাবে অন্ধকার নেমে আসে। পরে নির্বাচন সংশ্লিষ্টরা মোমবাতি জ্বালিয়ে ভোট কার্যক্রম চালু রাখেন।
এদিকে ভোটারদের অভিযোগ, পর্যাপ্ত আলো না থাকায় ভোট গ্রহণ ধীরগতিতে চলছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ভোট দিতে পারছেন না বলে জানান। এক ভোটার অভিযোগ করে বলেন, তিনি বেলা বারোটার দিকে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এখনও ভোট দিতে পারেননি।
তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দাবি করেছেন, ভোটাররা দেরিতে কেন্দ্রে আসায় ভিড় তৈরি হয়েছে এবং সে কারণেই ধীরগতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা বলেন, নির্ধারিত নিয়ম মেনেই ভোট গ্রহণ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

