Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

জোগান বেশি দাম বেশি আশাও বেশি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:১৫
জোগান বেশি দাম বেশি আশাও বেশি

গ্রাফিকস: আগামীর সময়

দৌড়াদৌড়ি... ঠেলাঠেলি... ত্রিপলের নিচে ঠাঁই পেতে হুড়োহুড়ি...। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানী জুড়ে যখন ঝুম বৃষ্টি শুরু, তখন এ চিত্র তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুর হাটে। জায়গা পাওয়ার যুদ্ধে বেশিরভাগ মানুষ জয়ীও হলেন। তবে কারও মনে পড়ল না অবোধ পশুগুলোর কথা! ভাবখানা এমন যে, পশুর আবার রোদ-বৃষ্টি কী!

কিছু সময় পর যখন বৃষ্টি ধরে এলো, তখন ত্রিপল ছেড়ে ভেজা পশুর পাশে ফিরে এলেন তারা। তাদের কথা, এবার জোগান বেশি, দাম বেশি, আশাও বেশি। সেই আশা ক্রেতা-বিক্রেতা দুই দিকেরই। বিক্রেতার আশা বেশি দামে বিক্রির আর ক্রেতার আশা কম দামে পশু কেনার। পশু ব্যবসায়ীরা জানালেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাত-দিন ট্রাকে করে আসছে কোরবানির পশু। তেজগাঁও হাটে এবার পশু উঠেছে প্রায় ৬ হাজার।

মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার পশুর হাটের চিত্রও একই রকম। নির্ধারিত জায়গা ছাপিয়ে আশপাশের সড়কেও পশুর লম্বা লাইন পৌঁছে গেছে। হাটটিতে পশুর জোগান অনেক বেশি।

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বনশ্রী-ডেমরা রোডের পশুর হাটটির নাম মোস্তমাঝি। গতকাল দুপুরে এই হাটে গিয়ে দেখা যায় বিশাল মাঠে পশু বোঝাই। তবে তখনো মাঠ ছাপিয়ে রাস্তায় পৌঁছায়নি পশুর লাইন।

ক্রেতা-বিক্রেতার দরদাম, হাঁকডাক আর পশুর ডাকে মুখরিত ঢাকার প্রতিটি হাট। রাজধানীর কোরবানির হাটের সামগ্রিক চিত্রকে এবার তিনটি প্রধান শব্দে রূপ দেওয়া যায়— প্রচুর জোগান, চড়া দাম এবং খামারি ও বেপারিদের বুকভরা আশা। তবে হরদম বিক্রি এখনো শুরু হয়নি। প্রায় প্রত্যেক ব্যবসায়ী এক বাক্যে জানালেন আনুষ্ঠানিক বিক্রি শুরুর প্রথম দিন বিবেচনায় বেচাকেনা একদমই নেই। হাটে বিক্রেতা আছে, পশুও আছে পর্যাপ্ত। শুধু ক্রেতা নেই।

হাটে ক্রেতার সংখ্যা কম হলেও এবার পশুর সংখ্যা বেশি। আবার দামও অনেক বেশি। বিক্রেতারা জানালেন, গত বছরের তুলনায় এবার ২০০ থেকে ২৫০ কেজির গরুর দাম প্রায় ৫০ হাজার টাকা বেশি। আর এক টনের গরুর দাম বেড়েছে ২ থেকে ৪ লাখ টাকা। ব্যবসায়ীদের অজুহাত, গোখাদ্যের দাম এবার চড়া। ভুসি, খৈল আর খড়ের দাম গত এক বছরে প্রায় দেড় গুণ বেড়েছে। এর ওপর রয়েছে পরিবহন খরচ আর হাসিল। তাই বেশি দামে বিক্রি না করলে লোকসান গুনতে হবে।

তবে বাজার বিশ্লেষকদের মতে, হাটে পশুর জোগান যেহেতু প্রচুর, তাই কোরবানির শেষ দু-তিন দিনে ক্রেতার চাপ বাড়লে দাম কিছুটা সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে নেমে আসতে পারে। এ ছাড়া এবার রাজনৈতিক সরকার থাকায় কোরবানিও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার থেকে সরকারি অফিস বন্ধ। ফলে পশুর হাট জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের।

হাটের এই বিপুল সমাগমকে ঘিরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিশেষ নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা করেছে। 

জোগানদৌড়াদৌড়িরাজধানীপশুকোরবানিরনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা