Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানের সেই আস্তানা ভেঙে ফেলা হচ্ছে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:৫৭
সোহরাওয়ার্দী উদ্যানের সেই আস্তানা ভেঙে ফেলা হচ্ছে

সংগৃহীত ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভবঘুরে রাজিব শাহের গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর। আজ রবিবার দুপুরে কর্মকর্তারা উদ্যানে গিয়ে স্থাপনাটি ভাঙার কাজ শুরু করেন।

প্রশাসনের উপস্থিতিতে স্থাপনাটির বাঁশ, টিন, কাঠ ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে। এ সময় সেখানে উৎসুক জনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাদেরও ভিড় দেখা যায়।

সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহের গড়ে তোলা একটি বসতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাঁশ, টিন, পরিত্যক্ত কাঠ, ইট ও বিভিন্ন ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি ওই স্থাপনার পাশে তিনি নামাজের জন্য একটি স্থান তৈরি করেন। সেখানে ইসলামি বইও রাখা ছিল। নিজের এই জায়গার নাম দেন ‘নবাবপাড়া’। পাশাপাশি সেখানে বাগান, ধানক্ষেত এবং বিভিন্ন গাছের চারাও রোপণ করেন।

রাজিব শাহ দাবি করেন, তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করতে চান। তার ভাষ্য, ‘এই জমির মালিক আল্লাহ’, তাই সেখানে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার কারণ নেই।

তবে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সোহরাওয়ার্দী উদ্যান সরকারি সম্পত্তি। অনুমতি ছাড়া সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এর আগে তাকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে জানানো হলেও তিনি তা সরাননি। পরে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে রাজিব শাহকে ঘিরে স্থানীয়দের পক্ষ থেকে মাদককারবার এবং ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অর্থ সংগ্রহের অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজিব শাহ। তার দাবি, তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং মানুষের সহযোগিতায় একটি ধর্মীয় ও মানবিক উদ্যোগ গড়ে তোলার চেষ্টা করেছেন।

অভিযোগগুলোর কোনোটি এখন পর্যন্ত আইনগতভাবে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্তের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

সোহরাওয়ার্দী উদ্যানআস্তানাউচ্ছেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার