Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আজিমপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৯:০০
আজিমপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে ডুবে মোহতাসিম হক জাহিম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী দলের সদস্য ও একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, বিকালে খবর পান যে বন্ধুদের সঙ্গে পুকুরে নামার পর এক কিশোর তলিয়ে গেছে। পরে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে পুকুরে নেমে কয়েক মিনিট খোঁজাখুঁজির পর জাহিমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মাহির আবরার জানান, দুপুরে জাহিম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা আজিমপুর সরকারি কলোনির পুকুরপাড়ে যায়। জাহিম সাঁতার জানত না বলে তাকে বারবার পানিতে নামতে নিষেধ করেছিলেন তিনি। কিন্তু নিষেধ উপেক্ষা করে জাহিম পানিতে নেমে পড়ে।

তিনি বলেছেন, ‘পানিতে নামার কিছুক্ষণ পর জাহিম ডুবে যেতে শুরু করে। তাকে টেনে তোলার চেষ্টা করলে সে আমাকে আঁকড়ে ধরে। একপর্যায়ে আমিও পানির নিচে চলে যাই। পরে আমি সাঁতরে ওপরে উঠতে পারলেও জাহিম আর উঠতে পারেনি।’

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জাহিমের বাবা মো. সফিউল হক। জানালেন, দুপুরে ছেলে গরু দেখতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল। পরে খবর পান সে পানিতে ডুবে গেছে। হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

জাহিম হাজারীবাগ পার্ক এলাকার বাসিন্দা মো. সফিউল হকের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজিমপুরস্কুলছাত্রমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে