Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

লালবাগে গুলি করে হত্যা

মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩, পিস্তলের গুলি জব্দ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:৪৭
মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩, পিস্তলের গুলি জব্দ

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার লালবাগে কিশোরগ্যাং সদস্যদের গুলিতে নিহত মোহাম্মদ রাফি (২৫) হত্যার মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ইমন, শাহাবুদ্দিন ও রেজাউল। এ ছাড়া ইমনের দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশের ভাষ্য, ইমন রাফি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাতে লালবাগের শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে দুর্বৃত্তদের গুলিতে আহত হন রাফি। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে গত বুধবার সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্বজনরা লালবাগ থানায় একটি মামলা করেন।

জানা গেছে, সেদিন ওই গলিতে এলাকারই কিশোর গ্যাংয়ের কয়েকজন যুবক সজীব নামের এক যুবক এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। পরে সজীব রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। দু’জন মিলে ওই যুবকদের কাছে যাওয়ামাত্রই ইমনকে লক্ষ্য করে একজন পিস্তল বের করে গুলি করে চলে যায়।

নিহত রাফির দুলাভাই আব্দুস সাত্তার জানান, রাফির অনলাইনে ব্যবসা ছিল। নিজ বাসাভাড়া দিয়ে সংসার চালাতেন। আমরা জানতে পেরেছি একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু তার কাছে শাহিন নামের এক ব্যক্তির খোঁজ জানতে চান। শাহিনের তথ্য না দিতে পারায় রাফিকে প্রথমে মারধর করে, পরে পাজরে গুলি করে পালিয়ে যায়।

তিনি জানিয়েছেন, রাফির ডান পাজরে একটি গুলিবিদ্ধ হয়েছিল। রাফির অবস্থা প্রথম থেকেই গুরুতর ছিল। ঘটনার দিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই এক সপ্তাহ ভর্তি ছিলেন। বুধবার সকালে রাফির মৃত্যু হয়।

ঘটনার দিন আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজীব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক তাকে শাহিন নামের কাউকে চেনেন কি না তা জানতে চান। দেখেননি জানাতেই তারা সজীবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে সজীব সেখান থেকে ছুটে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে রাফিকে গুলি করেন। ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আগামীর সময়কে বলেছেন, রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন ও রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যমতে, কক্সবাজারের অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে, কেরানীগঞ্জের একটি বাসা থেকে ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

লালবাগগুলি করে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক