Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ঈদ-ই মিলাদুন্নবী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

  • চেকপোস্টে তল্লাশি, আকাশে ড্রোন
  • মাঠে থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কুইক রেসপন্স টিম
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৯:৫৪
ঈদ-ই মিলাদুন্নবী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

গ্রাফিকস: আগামীর সময়

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ধর্মীয় এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ঠেকাতে নগরজুড়ে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। নগরের প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও র‌্যালিকে রাখা হয়েছে বিশেষ নজরদারিতে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকার বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদারের পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় পিকেট ডিউটি পরিচালনা করছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশি উপস্থিতিও।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিট। সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।

পাশাপাশি যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

আরও পড়ুন

র‌্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন

২৫ আগস্ট ২০২৬

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। সাদা পোশাকে মাঠে থাকবে ডিএমপির গোয়েন্দা সদস্যরাও। সিটিএসবি ও আইএডির সদস্যরা তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালাবেন।

পুলিশ জানিয়েছে, ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‌্যালি। এসব অনুষ্ঠানকে ঘিরে স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন থাকবে। র‌্যালির সামনে-পেছনে সংশ্লিষ্ট থানার মোবাইল টিমও দায়িত্ব পালন করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকিতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে সরেজমিনে মাঠে থাকবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় এ গুরুত্বপূর্ণ আয়োজন কেন্দ্র করে নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব।

ঈদ-ই মিলাদুন্নবী
    শেয়ার করুন:
    Advertisement
    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise