Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মহিলা পরিষদের নাগরিক সংলাপ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে তৈরি করতে হবে সচেতনতামূলক কনটেন্ট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০১
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে তৈরি করতে হবে সচেতনতামূলক কনটেন্ট

ছবি: আগামীর সময়

‎গত ৫ মাসেই সহিংসতার শিকার হয়েছে প্রায় ১ হাজার নারী ও কন্যাশিশু। সামাজিক ও মানসিকতার সংকটের কারণে এ সহিংসতা বন্ধ করা সম্ভব হচ্ছে না। সমস্যা প্রতিকারে ফরেনসিক বিভাগকে আধুনিকায়ন এবং ভিকটিমের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইমামদের প্রশিক্ষণ, জুমার খুতবায় নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কনটেন্ট ক্রিয়েটরদের সচেতনতামূলক কনটেন্ট তৈরি করতে হবে।

শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এক নাগরিক সংলাপে এসব কথা বলেছেন বক্তারা। মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। এ ছাড়া আলোচনায় অংশ নেন কলামিস্ট ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাসসের প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহজাবিন হক, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার মোছা. লিজা বেগম, বি-স্ক্যানের সালমা মাহবুব, সেলিনা পারভীন, মাকসুদা আখতার লাইলী, হাসিনা আক্তার ও গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান।

আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।

সামাজিক ও মানসিকতার সংকটের কারণে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। বলেন, সরকার মাদক ও সহিংসতা নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও এ দেশে বিচার বিলম্ব একটি বড় সমস্যা। এই সমস্যা সমাজের অনেক গভীরে প্রোথিত। সমস্যা প্রতিকারে ফরেনসিক বিভাগকে আধুনিকায়ন এবং ভিকটিমের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ‎

‎সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেছেন, দেশে ধর্ষণের বিরুদ্ধে পর্যাপ্ত আইন থাকলেও তার সঠিক প্রয়োগ জরুরি।

রাশেদা কে. চৌধুরী সাইবার বুলিংয়ের উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেছেন, নারীর অধিকার খর্ব করতে এখনো ব্যবহার করা হচ্ছে ধর্মকে। ইমামদের প্রশিক্ষণে এবং জুমার খুতবায় নারীর প্রতি সহিংসতা বন্ধের বিষয়টি যুক্ত করার পাশাপাশি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কনটেন্ট ক্রিয়েটরদের সচেতনতামূলক কনটেন্ট তৈরির আহ্বান জানান তিনি।  

যৌন সহিংসতারাজধানীমহিলা পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে