Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সকালে বর্জ্য ছিল সন্ধ্যার মধ্যে সাফ

  • দক্ষিণ সিটিতে ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং
  • উত্তর সিটি ডাম্পিং হয়েছে ১১ হাজার ৪৭১ টন বর্জ্য
শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ২০:২৫
সকালে বর্জ্য ছিল সন্ধ্যার মধ্যে সাফ

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম কোরবানির বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে ঘণ্টাভিত্তিক সময় গণনার রীতি শুরু করেছিলেন, যা এখন দুই সিটি করপোরেশনেই প্রথায় পরিণত হয়েছে। এবারও কোরবানির দিন সেই রীতিরই পুনরাবৃত্তি করেছে ঢাকার দুই সিটি। উত্তর সিটির প্রশাসক ১২ ঘণ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের সময়সীমা নির্ধারণ করে দেন। শুক্রবার ঢাকার সড়কগুলোতে নজর দিলেই সেই নির্ধারিত সময়ের দৃশ্যমান ও স্বস্তিদায়ক ফলাফল দেখা গেছে।

গতকাল কোরবানির পর থেকেই দুই সিটি করপোরেশন বর্জ্য পরিষ্কারের কাজ শুরু করে। তবে সকালে রাজধানীর বেশ কিছু সড়কে বর্জ্য চোখে পড়ে। এর মধ্যে রামপুরার ওয়াপদা রোড, মিরপুরের বিভিন্ন সড়ক, গেন্ডারিয়া এবং দয়াগঞ্জ এলাকা উল্লেখযোগ্য। দুপুর পর্যন্ত এসব সড়কে কোরবানির বর্জ্য দেখা গেছে। তবে বিকেল গড়াতেই সেসব বর্জ্য সরিয়ে নেয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

ওয়াপদা রোডের বাসিন্দা ইব্রাহিম মিয়া ‘আগামীর সময়’-কে বলেছেন, দুপুরের পরপরই কোরবানির বর্জ্য সরিয়ে নেওয়া হয়েছে। তাই এবার দুর্গন্ধ কম ছিল। গতবারের তুলনায় এবার বর্জ্য পরিষ্কারের গতি ভালো।

আরও পড়ুন

গাড়ি চালিয়ে কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৯ মে ২০২৬

তবে বর্জ্য অপসারণের এই দ্রুততাকে সাধুবাদ জানালেও কেউ কেউ সময় বেঁধে দেওয়ার চেয়ে কাজের ধারাবাহিকতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই এলাকার আরেক বাসিন্দা আকিরা রহমান জানান, কোরবানির পর দ্রুত পশুর বর্জ্য অপসারণ জরুরি। এতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। কোথাও কম সময় লাগতে পারে, আবার কোথাও বেশি সময় লাগতে পারে— এটি বর্জ্যের পরিমাণের ওপর নির্ভর করে।

নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে দুই সিটির হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী এবং কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করেছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন দুপুর ২টা পর্যন্ত মোট ১১ হাজার ৪৭১ টন বর্জ্য ডাম্পিং করেছে।

ঢাকার দুই সিটির প্রশাসকদের কঠোর নজরদারি, পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং লজিস্টিক সাপোর্টের কারণে ঈদের পরদিনই ঢাকাবাসী একটি পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত শহর উপহার পেয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার এই গতি ও সাফল্য ভবিষ্যতে আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোরাবানিকোরবানির বর্জ্যঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ