Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
  1. ৩ মাস আগে(১৫:০৫)

    ছবি : আগামীর সময়

    কমলাপুর থেকে ছেড়ে গেছে ২৪টি ট্রেন

    রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) আজ সোমবার সকাল থেকে মোট ২৪টি ট্রেন ছেড়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনের ছাদে কোনো যাত্রীকে ভ্রমণ করতে দেখা যায়নি। ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস।

  2. ৩ মাস আগে(১৪:৩২)

    ট্রেন ছাড়ার সময়সূচি। ছবি : আগামীর সময়

    পিছিয়ে গেল রাজশাহীগামী সিল্কসিটি ছাড়ার সময়

    রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস কমলাপুর থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সম্ভাব্য ছাড়ার সময় এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

  3. ৩ মাস আগে(১৪:২৬)

    ছবি : আগামীর সময়

    অধিকাংশ মানুষ ঢাকা ছাড়লেও ফিরছেন কেউ কেউ

    অধিকাংশ যাত্রী কমলাপুর ছেড়ে গেলেও কেউ কেউ ছুটিতে ফিরছেন ঢাকায়। রাজশাহীর একটি কলেজে শিক্ষকতা করেন সাগরিকা আক্তার। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে ঢাকাতেই থেকেছি। এখন চাকরির সুবাদে রাজশাহী থাকতে হয়। পরিবারের অধিকাংশই ঢাকায়। অনেকদিন হলো ঢাকায় আসি না। আমার জন্য ঢাকায় আসা মানেই বাড়ি ফেরা।

  4. ৩ মাস আগে(১২:৫৫)

    ছবি: আগামীর সময়

    ‘ঝড়-বৃষ্টি যাই হোক, তবুও বাড়ি যাব’

    দুপুর দেড়টার বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ যাবেন চাকরিজীবী হাসান। তবে স্টেশনে আসতে আসতে বৃষ্টিতে ভিজে গেছেন।

    তিনি বললেন, বৃষ্টির কারণে আমার পোশাক পুরোপুরি ভিজে গেছে। হাতের ব্যাগটাও ভিজে গেছে অনেকটা। ভেজা কাপড় পরে ট্রেনে যাওয়াটা কষ্টকর হবে। কিন্তু বাড়ি যাওয়ার আনন্দের জন্য এই কষ্ট বেশি লাগছে না।

    ঝড়-বৃষ্টি যাই হোক তবুও বাড়ি যাব, বলেন তিনি।

  5. ৩ মাস আগে(১২:৪৩)

    ছবি: আগামীর সময়

    বৃষ্টিতে ভিজে কমলাপুর স্টেশনে আসছেন অনেক যাত্রী

    সকাল থেকে ছিল তীব্র গরম। কমলাপুরে ট্রেনের অপেক্ষায় থাকা মানুষের হাঁসফাঁস অবস্থা। দুপুরে মুষলধারে বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে কিছুটা। তবে বৃষ্টির কারণে নতুন করে সৃষ্টি হয়েছে ভোগান্তি। ট্রেন মিস করার ভয়ে ভিজে ভিজে স্টেশনে আসতে দেখা গেছে অনেককে।

    কমলাপুর থেকে নারায়ণগঞ্জ যাবেন সেলিম হোসেন। তিনি জানান, অতিরিক্ত সময় নিয়ে বের হয়েছিলাম বাসা থেকে। কিন্তু গুলিস্তান পর্যন্ত আসতেই শুরু হয় বৃষ্টি। ফলে বাস চেঞ্জ করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। এদিকে দাঁড়িয়ে থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছিল। তাই কিছুটা ভিজেই আবার রিকশা নিয়ে স্টেশনে এলাম।

    সেলিম হোসেনের মতো অনেককেই এই ভোগান্তির মধ্যে পড়তে দেখা গেছে।

  6. ৩ মাস আগে(১২:২১)

    ছবি: আগামীর সময়

    তল্লাশি চালাচ্ছে ডিএমপির ডগ স্কোয়াড

    তল্লাশি চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াড।

  7. ৩ মাস আগে(১২:০৫)

    ছবি: আগামীর সময়।

    অনেক গল্প জমা হয়েছে, বাড়ি গিয়ে বন্ধুদের শোনাবে হামদাদ

    বাবা-মায়ের সঙ্গে কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় দুই ভাইবোন আনারিয়া ও হামদাদ। জয়ন্তিকা এক্সপ্রেসে করে তারা গিয়ে নামবে কুলাউড়া স্টেশনে, তারপর গ্রামের বাড়ি।

    আগামীর সময়ে আনারিয়া বলছে, দাদু ও বন্ধুরা অপেক্ষা করছে তার জন্য।

    ঈদের ছুটিতে নানুবাড়ি যাবে হামদাদ। জানাল, সেখানে তার খেলার বন্ধু বেশি। ‘অনেকগুলো গল্প জমা হয়েছে, বাড়ি গিয়ে বন্ধুদের শোনাবো’, যোগ করে হামদাদ।

  8. ৩ মাস আগে(১১:৩৮)

    ছবি: আগামীর সময়

    রংপুরের যাত্রী রাকিবুল জানালেন ভোগান্তির কথা

    ছুটিতে গ্রামের বাড়ি রংপুর যাচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি জানালেন, ট্রেন ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। পরে ১০টা ৪৫ মিনিটে সম্ভাব্য সময় দিলেও এখনো ছেড়ে যাচ্ছে না। গরমে বসে থাকতে হচ্ছে। আবার অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন।

    সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকে। ছবি: আগামীর সময়
    তিনি বলছিলেন, ট্রেনে সিট না পেয়ে তীব্র গরমে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকেই। যেহেতু সবারই ফেরার তাড়া, একটু কষ্ট করে হলেও সবারই যেতে হবে।

  9. ৩ মাস আগে(১০:২১)

    ছবি: আগামীর সময়

    কখন আসবে ট্রেন, ‘ইনফরমেশন ডিসপ্লেতে’ চোখ

    ট্রেন কখন প্লাটফর্মে আসবে সেটি জানতে সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ‘ইনফরমেশন ডিসপ্লে’ এর দিকে।

  10. ৩ মাস আগে(১০:০৫)

    বাবার সঙ্গে শিশু মানহা। ছবি: আগামীর সময়

    ‘দাদা-দাদু অপেক্ষা করছে, অনেক মজা হবে’

    ঈদের ছুটি কাটাতে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছে শিশু মানহা। এখনো স্কুলে ভর্তি হয়নি সে। অনেকদিন পর মানহা যাচ্ছে ঠাকুরগাঁওয়ের দাদা বাড়িতে।

    ‘অনেকদিন পরে দাদা-দাদুর সাথে দেখা হবে। দাদা-দাদু আমার জন্য অপেক্ষা করছে। ঈদে অনেক মজা হবে’, একতা এক্সপ্রেস ট্রেনের জন্য বাবা-মায়ের সঙ্গে অপেক্ষা করতে করতে বলছিল মানহা। ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে ১০টা ১৫ মিনিটে।

  11. ৩ মাস আগে(০৯:৪৪)

    ছবি: আগামীর সময়

    কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন

    ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সোমবার ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা দেরিতে।

    চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছেড়েছে।

    এছাড়া মহানগর প্রভাতী ৭টা ৪৫ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও ৮টা ১৫ মিনিটে রওনা হয়েছে। বুড়িমারী এক্সপ্রেস ছেড়েছে ১০ মিনিট দেরিতে। রংপুরগামী রংপুর এক্সপ্রেস ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে ১০টা ৪৫ মিনিট।

  12. ৩ মাস আগে(০৯:২৪)

    ট্রেনের জন্য অপেক্ষা করছেন মোঃ রাকিবুল হাসান। ছবি: আগামীর সময়

    প্রথমবারের মতো ট্রেনে বাড়ি যাচ্ছেন রাকিবুল

    প্রথমবারের মতো ট্রেনে ঈদযাত্রার অভিজ্ঞতা নিতে কমলাপুর স্টেশনে এসেছেন মোঃ রাকিবুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই শিক্ষার্থী যাবেন সিরাজগঞ্জ। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ১০টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেন যাতে মিস না হয় তাই এক ঘণ্টা আগেই এসে অপেক্ষা করছেন স্টেশনে।

    তার ভাষ্য, প্রথম ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা মনে হচ্ছে ভালোই হবে। তবে টিকেট কাটতে বেশ বেগ পোহাতে হয়েছে। তিনটি ফোন নিয়ে একসাথে টিকিট কাটতে ঢুকেছিলাম, শুধুমাত্র একটি টিকিট কাটতে পেরেছি। এক মিনিটের মধ্যেই দেখি টিকিট শেষ।

আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

২৫ মে ২০২৬, দুপুর ১৬:২৪

কমলাপুরে ঘরমুখো মানুষ

শুরু হয়েছে ঈদের ছুটি। নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরার খবরাখবর জানাচ্ছেন আগামীর সময় প্রতিবেদক তৈবুর তানভীর।

শেয়ার করুন:
Advertisement
advertiseadvertise