Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ছুটির দিনের বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেটে থইথই পানি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৫:০৮
ছুটির দিনের বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেটে থইথই পানি

থইথই পানিতে ভোগান্তিতে বাইকার থেকে রিকশাচালক সবাই। ছবি : মহুবার রহমান

রাজধানীসহ সারাদেশে গেল কয়েকদিন থেকেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে নদনদীর পানি বেড়ে অনেক জায়গায় তৈরি হয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিতে জলাবদ্ধা দেখা গেছে রাজধানীর বিভিন্ন স্থানেও। বৃষ্টিতে ঢাকা নিউ মার্কেটে হাঁটু সমান পানি দেখা গেছে।

আজ শুক্রবার ছুটির সকালেও নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। বিছানা ছেড়ে ওঠার তাড়া নেই। তাই বাইরে বৃষ্টিস্নাত মেঘ-মেদুর প্রকৃতির দিকে আড়ষ্ট দৃষ্টি রেখে অনেকেই আবার সমর্পিত হয়েছেন ঘুমের কাছেই।

তবে ঘুমের কাছে নিজেকে সমর্পনের সুযোগ সবার নেই। যে কয়জন সকাল থেকে রাস্তায় বের হয়েছেন, কমবেশি সবারই ভোগান্তি পোহাতে হয়েছে।

জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন ফুটপাত ধরে চলাচলকারী বাসিন্দারাও। ছবি : মহুবার রহমানছুটির সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, এদিন সকাল থেকে অনেকে কেনাকাটার উদ্দেশ্যে নিউ মার্কেটে এসে থইথই পানিতে ভোগান্তিতে পড়েছেন। এই পথ দিয়ে কোচিংয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতায় বেশি বিপাকে পড়েছেন ফুটপাতে হকাররা। থইথই পানিতে অনেক হকারের দোকানের অনেকাংশ পানিতে ডুবে গেছে। ফুটপাতের ছাউনিতে বসে অনেক হকার অপেক্ষা করছেন, কখন বৃষ্টি থামবে।

থইথই পানিতে অনেক হকারের দোকানের অনেকাংশ পানিতে ডুবে গেছে। ছবি : মহুবার রহমানশুক্রবার সকালে আবহাওয়ারের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পানিতে থইথই করছে রাজধানীর নিউ মার্কেট এলাকা। ছবি : মহুবার রহমানফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে।

এসব কারণে আগামী কয়েকদিন ঢাকাসহ সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ঝড়-বৃষ্টিনিউ মার্কেটজলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন