কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক

গ্রেপ্তার সাইফ উদ্দিন পাপ্পু
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পুকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
সাইফ উদ্দিন পাপ্পু কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।
ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সাইফ উদ্দিন পাপ্পু সামনের সারিতে ছিল বলে দাবি পুলিশের।



