বহুমাত্রিক ফাউন্ডেশনের এক বছর পূর্তি উদযাপন

‘শরৎ সান্নিধ্য’ আয়োজনে উপস্থিত ছিলেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন। ছবি: আগামীর সময়
রবিবার বহুমাত্রিক ফাউন্ডেশনের এক বছর পূর্তির আয়োজন ছিল কারওয়ান বাজার দৈনিক আগামীর সময় প্রধান কার্যালয়ে। ‘শরৎ সান্নিধ্য’ শিরোনামে এই আয়োজনে সংগঠনটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন।
তিনি বলেন, বহুমাত্রিক ফাউন্ডেশন সূচনা লগ্ন থেকেই আমাদের সঙ্গে আছে। তাদের সাংগঠনিক দক্ষতা প্রশংসার যোগ্য। ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। আয়োজনে বহুমাত্রিক সদস্যদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন তিনি।
আয়োজন এ সংগীত পরিবেশন করেন রোকেয়া ইয়াসমিন বর্ণা, আবু বকর সিদ্দিক নিবিড়, বাংলা। কবিতা আবৃত্তি করেন আনোয়ারুল ইসলাম দোলন,জয় হাসান, সুমিত পাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাকিল মাহবুব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশীদুল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জিয়াউদ্দিন বাসিত, শাব্বাব আল দ্বীন কাব্য, বেলাল হোসাইন, সুবিমল চাকমা, জাহিদ ফেরদৌস, নূর আক্তার পরমা, মোহতারিমা রহমান, রওনক ফেরদৌস রাকা, বর্ণালী দেবনাথ, অমিত হাসান অভি প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি দন্ত্যস রওশন বলেন, আমরা মানবিক মানুষ চাই। সেই লক্ষ্যে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতে এই যাত্রা অব্যাহত থাকবে।



