Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ২২:১৭
শেয়ার করুন:
ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম উপদেষ্টা রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে তার এই অন্ত্যেষ্টিক্রিয়াদি সম্পন্ন হয়। এর আগে গত ১২ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি।

এদিন সকাল ১০টায় রঞ্জন কর্মকারের মরদেহ বারডেমের মরচুয়ারি থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আনা হয়। সেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণ পুষ্পার্ঘ্য অর্পণ ও শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

না ফেরার দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রঞ্জন কর্মকার

১২ আগস্ট ২০২৬

মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন এবং ঐক্য পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক ব্রজগোপাল দেবনাথের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডিএন চ্যাটার্জী, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউণ্ডেশনের আনোয়ার জাহিদ, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশীস পাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হল, গুলশান-বনানী পূজা ফাউণ্ডেশনের অলক সাহা, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবাস মাঝি এবং প্রয়াত রঞ্জন কর্মকারের বোন তুলু কর্মকার বক্তব্য দেন। তারা রঞ্জন কর্মকারের বর্ণাঢ্য কর্মজীবন, মানবিক মূল্যবোধ এবং মানবাধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—অ্যাড. সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, কানুতোষ মজুমদার, জয়ন্ত কুমার দেব, সন্তোষ শর্মা, রমেন মণ্ডল, ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।

স্মরণসভা শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করে রঞ্জন কর্মকারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, নাগরিক সমাজ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং মনিসিংহ ফরহাদ স্মৃতি ফাউণ্ডেশনের প্রতিনিধিরা।

পরে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে দুপুর ১২টায় রঞ্জন কর্মকারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও সিনেট ভবনে নেওয়া হয়। সেখানে শুভানুধ্যায়ীগণ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ পোস্তগোলা মহাশ্মশানে নেওয়া হয়।

ঐক্য পরিষদরঞ্জন কর্মকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা