ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও দুজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে ও এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে সোয়াটে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তরে বদলি করা হয়েছে।




