অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

ফাইল ছবি
অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুন (৭৫) মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৫টায় মারা যান তিনি। তিনি অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
ফাতেমা মামুন ব্যাংকার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। মৃত্যুকালে মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন।
চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।



