Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ ৫ দাবিতে মানববন্ধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৬:১২
শেয়ার করুন:
শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ ৫ দাবিতে মানববন্ধন

ছবি: আগামীর সময়

শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণ, পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষা এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ জনগণ।

আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকার মিরপুর-১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘের কমপ্লেক্সে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে (বিআরটিএ'র বিপরীতে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে এবং ঢাকার তৎকালীন পার্বত্য বৌদ্ধ সমাজের সর্বাত্মক প্রচেষ্টায় পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার নির্মাণ ছিল এর মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় মিরপুর-১৩-তে প্রাপ্ত জায়গায় ১৯৮৩ সালে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়।

আয়োজকদের অভিযোগ, ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তের দেশত্যাগের পর অধ্যক্ষ ও সভাপতির দায়িত্ব নিয়ে ভেন প্রজ্ঞানন্দ মহাথের দীর্ঘ বছর ধরে বিহার ও সংঘের সম্পত্তি কুক্ষিগত করে রেখেছেন। ২০০৪ সালে বিহার কমপ্লেক্সের বিশাল জায়গা মাত্র ৩০ হাজার টাকায় ভাড়া নিয়ে সাতজন ব্যক্তির মালিকানায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ’ গড়ে তোলা হয়। পরবর্তীতে ২০১৭ সালে সংঘের সভাপতি থাকা অবস্থায় তিনি এবং সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চাকমা নিজেদের সঙ্গে নিজেরাই ২৫ বছরের একটি গোপন চুক্তি করেন। এতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয় মাত্র ১ লক্ষ টাকা।

আয়োজকদের দাবি, চুক্তির ৫ নম্বর ধারায় কলেজ কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে স্থায়ী ভবন নির্মাণ করলে ওই স্থাপনার ৫০ শতাংশ মালিকানা তাদের হয়ে যাবে।

এভাবে জনগণের বিহারের জায়গায় ১০তলা স্কুল ভবন তৈরি করে সম্পত্তি চিরতরে দখলের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বিগত ২৫ বছরেও মূল বৌদ্ধ বিহার নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অন্য ভিক্ষুদের স্যাঁতস্যাঁতে ও ভাঙা ঘরে রেখে প্রজ্ঞানন্দ মহাথেরো এসি রুমে বিলাসী জীবনযাপন করেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—অচিরেই শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ; প্রজ্ঞানন্দ মহাথেরর পরিবর্তে একজন শীলবান ও বিনয়ী ভিক্ষুকে বিহারের অধ্যক্ষ হিসেবে আমন্ত্রণ; বিহার কমপ্লেক্সটি সম্পূর্ণরূপে পার্বত্য বৌদ্ধ সংঘ তথা পার্বত্য বৌদ্ধ জনগণের স্বার্থে ব্যবহার; স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্বত্য বৌদ্ধ সংঘের নতুন কমিটি গঠন এবং পার্বত্য ভিক্ষু সংঘের প্রতি উত্থাপিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ।

মানববন্ধনের বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে প্রজ্ঞানন্দ মহাথেরো আগামীর সময়কে বললেন, ‘এ ব্যাপারে আমি একদম জানি না, আমি বেড রেস্টে আছি। আমি এখন কিছুই বলতে পারব না।’

শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক বাবু শৈলজ বিকাশ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব বাবু শুভাশীষ চাকমা, সহ-আহ্বায়ক অ্যাড. নিকোলাস চাকমা, সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক উৎপল দেওয়ান, সহসদস্য-সচিব বাবু পলিটন খীসা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান, সাবেক প্রধান প্রকৌশলী এলজিইডি তরুণ তপন দেওয়ান এবং কমিটির সদস্য নীতিমুনি চাকমা।

উপস্থিত ছিলেন প্রকৌশলী দো অং মারমা, সাবেক এমডি ডিপিডিসি বিকাশ দেওয়ান, অবসরপ্রাপ্ত সচিব সুদত্ত চাকমা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রিয়জ্যোতি খীসাসহ ঢাকার বিভিন্ন এলাকার বৌদ্ধ জনগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সহ-আহ্বায়ক মিতায়ন চাকমা। বিবৃতি পাঠ করেন স্বস্তি চাকমা।

শাক্যমুনি বৌদ্ধ বিহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন