Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর : গ্রেপ্তার ৪, পুলিশের গাফিলতিও তদন্তে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর : গ্রেপ্তার ৪, পুলিশের গাফিলতিও তদন্তে

ঢাকার মিরপুরে রাতের আঁধারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ছবি: আগামীর সময়

ঢাকার মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজন গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় পুলিশের কারও গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাঙচুর করা হয় বেসরকারি এই স্বাস্থ্যকেন্দ্রটি। আজ শনিবার সকালে সেখানে গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে ত্রিপল টানিয়ে হামের টিকাদান চলে।

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম আজ দুপুরে সাংবাদিকদের জানান, ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)। তাদের আজ বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এদিকে বিকালে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, এই ঘটনা তদন্তে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনারকে (ডিসি) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঘটনাস্থলের কাছে থানা থাকার পরও পুলিশ কেন হামলা প্রতিহত করতে পারেনি- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের ঘটনা প্রতিহত করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

‘যেহেতু ঘটনাটি গভীর রাতে ঘটেছে, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ আজ শনিবার বিকালে মিরপুরে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গিয়েছিলেন। ছবি: আগামীর সময়

এই ঘটনায় যে মামলা হয়েছে, তাতে আসামির তালিকায় হানিফ মিয়া (৫০) নামের একজনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও দুই শতাধিক ব্যক্তিকে।

মামলার এজাহারে বলা হয়, রাত ১২টার দিকে ২০০ থেকে ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দা, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে প্রাচীর টপকে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। তারা দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

হামলাকারীরা মূল ফটক ভেঙে ভবন ভাঙার ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের সব কটি কক্ষে ভাঙচুর চালানোর পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেয় বলে এজাহারে অভিযোগ করা হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, ‘জনাকীর্ণ এলাকায় এ ধরনের ব্যাপক ভাঙচুর অল্প সময়ে করা সম্ভব নয়। ঘটনাস্থনে দীর্ঘ সময় ধরে ভাঙচুর চালানো হয়েছে বলে মনে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের দুই পাশের টিনশেড ভাঙা হয়েছে এবং ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুরের আলামত দেখা গেছে।’

এই হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘নাম উল্লেখ করা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। আমরা কোনো দল-মত দেখব না। আমরা দেখব কে অপরাধী। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসব।’

স্বাস্থ্যকেন্দ্রভাংচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে