Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

শীতের সবজিতে উত্তাপ, ১০০ টাকার বেশি টমেটোর কেজি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২
শেয়ার করুন:
শীতের সবজিতে উত্তাপ, ১০০ টাকার বেশি টমেটোর কেজি

গ্রাফিকস: আগামীর সময়

বাজারে গিয়ে একের পর এক সবজির দাম শুনছেন ক্রেতারা; কিন্তু পছন্দমতো কেনাকাটা করার আগেই ফুরিয়ে যাচ্ছে টাকা। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দামে নেই তেমন স্বস্তি। কিছু সবজি তুলনামূলক কম দামে পাওয়া গেলেও বেশ কয়েকটির মূল্য এখনো চড়া। নতুন আলুও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০-১১০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও তেমন পরিবর্তন নেই মাছ ও মাংসের বাজারে। চালের দাম স্থিতিশীল থাকলেও সয়াবিন তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও রায়সাহেব বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স ৬০-৮০, পটোল ৬০, ঝিঙা ৭০, চিচিঙ্গা ৭০-৮০, করলা ৮০-১০০ এবং বেগুন ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি ও বরবটির দাম ৬০-১০০, মুলা ৫০, শালগম ৫০-৬০, শিম ৮০-১২০ এবং কাঁচামরিচ ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি টমেটোর কেজি ১৪০ টাকা।

শীতের আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপিও উঠতে শুরু করেছে বাজারে। প্রতি কেজি বাঁধাকপি ৫০-৬০, ফুলকপি ৪০-৫০ এবং গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া শসা ৫০, পেঁপে ৩০, চালকুমড়া ৫০-৬০ এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আকার ও মানভেদে প্রতিটি লাউয়ের দাম ৬০-৮০ টাকা।

রায়সাহেব বাজারে কেনাকাটা করতে আসা নবীন সিদ্দিকী স্মৃতিচারণ করে বলছিলেন, আগে শীতকালে সবজির দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকার মধ্যে থাকত। এখন তেমন দাম পাওয়ার আশা করা যাচ্ছে না। বাজারের ব্যাগ ভরার আগেই পকেট খালি হয়ে যাচ্ছে। মাছবাজারেও সবসময় চড়া দাম।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. নাদিম উদ্দিন বলছিলেন, ‘গত সপ্তাহে বৃষ্টির কারণে কয়েক ধরনের সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছিল। তবে সপ্তাহ না পেরোতেই দাম আবার আগের অবস্থায় ফিরছে। এখনো পুরোপুরি শীতের সবজি বাজারে আসেনি। সরবরাহ বাড়লে প্রতি বছরের মতো দাম কমতে পারে।’

এদিকে, গত দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে নেমেছে ১৭০-১৮০ টাকায়। সোনালি মুরগির দামও ১০ টাকা কমে হয়েছে ৩২০ টাকা। ফার্মের বাদামি ডিমের ডজন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। ব্যবসায়ীদের ভাষ্য, শীতকালে মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে। পাশাপাশি উৎপাদন বাড়ায় বেড়েছে সরবরাহও।

তবে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায়। মাছবাজারেও নেই স্বস্তি। এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছের কেজি ৩৫০, কাতলা ৪০০, পাবদা ৪০০, পাঙাশ ২০০-২২০ এবং তেলাপিয়া ২০০-২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক মাস ধরে এসব মাছের দাম রয়েছে প্রায় একই পর্যায়ে।

নিত্যপণ্যের মধ্যে অপরিবর্তিত চালের দামও। মোটা চালের কেজি ৫৫, মাঝারি ৬০ এবং সরু চাল ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের আরবি জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. সবুজের ভাষ্য, গত সপ্তাহের তুলনায় চালের দামে পরিবর্তন হয়নি। সয়াবিন তেলের দাম সরকার বাড়ালেও পুরনো চালানের তেল থাকায় এখনো আগের দামেই বিক্রি হচ্ছে।

গত বৃহস্পতিবার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ এবং খোলা সয়াবিনের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। তবে বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে দুই রকম দামে। ব্যবসায়ীরা জানালেন, পুরনো চালানের তেল লিটারপ্রতি ২০৫ এবং নতুন চালানের তেল ২১০ টাকায় বিক্রি করছেন।

আলুটমেটোশীতের সবজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ