Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

স্বস্তির বৃষ্টিতে ভোগান্তি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২০:০২
স্বস্তির বৃষ্টিতে ভোগান্তি

সংগৃহীত ছবি

সারা দিন ভ্যাপসা গরমের পর শুক্রবার বিকালে রাজধানীতে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি। তপ্ত জ্যৈষ্ঠের দাবদাহে হাঁসফাঁস করা নগরবাসীর এতে স্বস্তি মিললেও জলাবদ্ধতায় ভোগান্তিও কম হয়নি। বৃষ্টির পর তাপমাত্রা কমে গেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজ বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নিমেষেই বদলে যায় ঢাকার চেনা দৃশ্য। বসুন্ধরা, নতুনবাজার, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, মতিঝিল, পল্টন, স্বামীবাগ, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

মুষলধারে এই বৃষ্টিতে বিভিন্ন সড়ক হয়ে পড়ে জলমগ্ন। বাইরে থাকা মানুষকে ঘরে ফিরতে ভোগান্তিতে পড়তে হয়। অনেককে আশ্রয়ের খোঁজে দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে অপেক্ষা করতে দেখা যায়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানালেন, শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

তিনি যোগ করেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে এখন কোথাও কোথাও স্বল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে ভারী বর্ষণ এখনো শুরু হয়নি। ধীরে ধীরে বর্ষার বৃষ্টির তীব্রতা বাড়বে।

আষাঢ় আসতে আর মাত্র দু-দিন বাকি। এর মধ্যেই দেশের সর্বত্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর জ্যৈষ্ঠের শেষ সময়ে এই বৃষ্টি বর্ষার আগমনী বার্তা দিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।

গরমবৃষ্টিজলমগ্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক