Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আইইডিসিআর কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ ড্যাবের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২৩:১২
আইইডিসিআর কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ ড্যাবের

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে ঈদ উপহারসামগ্রী।

আজ রবিবার (২৪ মে) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে এক অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহারসামগ্রী হিসেবে বিতরণ করা হয় তেল, পোলাওয়ের চাল, সেমাই, লবণ ও চিনি।

আইইডিসিআরের ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞাকে অনুষ্ঠানে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। তিনি বলেন, ড্যাবের সদস্যরা শুধু চিকিৎসা সেবাই প্রদান করে না, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রমও পরিচালনা করে থাকে। এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ড্যাবের এই নেতা।

এ সময় দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ডা. মেহেদী।

আইইডিসিআরের মেডিকেল অফিসার ও ড্যাব মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মো. ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ও ইএমপিএইচএনইটি-এর কান্ট্রি ডিরেক্টর ডা. কাজী আহমেদ জাকি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ও কক্সবাজার ড্যাবের সদস্যসচিব ডা. জাহিদ হাসান।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. মনোয়ার সাদাত, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মঞ্জুর মুর্শেদ চৌধুরী ও জনসংখ্যাবিষয়ক সহ-সম্পাদক ডা. আজিজুর রহমান লালন। সমাপনী বক্তব্য দেন আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।

অনুষ্ঠানে আরও ছিলেন মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ড্যাব শাখার ডা. অভিক আসাফ, সায়িক বিন আলম, ডা. আনোয়ারুল ইসলাম শাওন, আইইডিসিআরের ডা. মাহবুবুর রহমান, ডা. সোহেল রহমান, ডা. মাইনুল হাসান, ডা. জাহিদুর রহমান, ডা. ইমামুল মুনতাসীর, ডা. হোসনে আরা পারভীন, ডা. জিনিভা তাসনিমসহ অনেকে।

রাজধানীআইইডিসিআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার