গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





