২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসি গ্রেপ্তার করেছে ১ জনকে।
এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল, দুটি গ্যাস লাইট, ৬টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫টি ককটেল সাদৃশ্য বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




