Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ফরাসউদ্দিন

দলীয় সরকারের অধীনেই নির্বাচন সম্ভব, তত্ত্বাবধায়ক ‘অগ্রহণযোগ্য’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২১:৪০
দলীয় সরকারের অধীনেই নির্বাচন সম্ভব, তত্ত্বাবধায়ক ‘অগ্রহণযোগ্য’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন- সংগৃহীত

একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো দলীয় সরকারের অধীনেই সাধারণ নির্বাচন হওয়া উচিত এবং উপযুক্ত রক্ষাকবচ থাকলে সেটি নিরপেক্ষভাবেই করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আজ রবিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘নেহরীন খান স্মৃতি বক্তৃতায়’ তিনি এমন অভিমত তুলে ধরেন। ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে স্মারকবক্তৃতায় তিনি রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং দেশের অতীত রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির সমালোচনা করে এই প্রবীণ অর্থনীতিবিদ বলেছেন, ‘কেয়ারটেকার সরকার রাজনীতির ওপর অনাস্থাজনিত আমলাতান্ত্রিক একটি অগ্রহণযোগ্য ব্যবস্থা।’ এর বিকল্প হিসেবে তিনি প্রস্তাব করেন, নির্বাচনের ৯০ দিন আগে দলীয় সরকারের পরিধি ছোট করে সেটিকে একটি রুটিন কাজের ‘নির্বাচনি সরকারে’ রূপান্তর করা যেতে পারে; যে সময় সংসদ সদস্যদের ক্ষমতা ও প্রটোকল স্থগিত থাকবে এবং প্রশাসনিক ক্ষমতা পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে চলে যাবে।

তিনি আফসোস করে বললেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জোটের জয়ী হওয়ার বা শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু সেই ভোট বর্জনের ফলে দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়।

বক্তৃতায় ওয়ান-ইলেভেনের মাইনাস-টু ফর্মুলার প্রসঙ্গ টানে ফরাসউদ্দিন। তার ভাষ্য, সে সময় বিরাজনীতিকরণের অংশ হিসেবে শেখ হাসিনার ক্ষমতা খর্ব করার চেষ্টা জিল্লুর রহমান ও সৈয়দ আশরাফুল ইসলাম ব্যর্থ করে দেন। অন্যদিকে, মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন অংশটি খালেদা জিয়াকে দেশত্যাগে প্রচণ্ড চাপ দিলেও এই আপসহীন নেত্রী বাংলাদেশে থাকার সংকল্পে অটুট ছিলেন। এ ছাড়া দেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে চলমান অহেতুক বাকবিতণ্ডার সমাধান ১৯৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমানের দেওয়া ঘোষণার মধ্যেই নিহিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই গভর্নর জানান, আয় ও সম্পদের বৈষম্য বাড়ায় অর্থনীতি কিছুটা গতি হারিয়েছে। বর্তমানে রাজস্ব-জিডিপির অনুপাত আটের ঘরে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্ন ৬.৭ শতাংশে নেমে এসেছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান, সাংবাদিক সোহরাব হাসান, অধ্যাপক ফকরুল আলম এবং কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী বক্তব্য রাখেন।

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    ১২ জুলাই ২০২৬, ০৪:৩২

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৩

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৯:১৫

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    ১২ জুলাই ২০২৬, ০৮:১০

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪

    advertiseadvertise