Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

গ্রিন রোডে ‘পানি পার’ ২০ টাকা

মাহতাব হোসেন
মাহতাব হোসেন
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:৫৬
গ্রিন রোডে ‘পানি পার’ ২০ টাকা

ছবি: আগামীর সময়

‘পানি পার’ ২০ টাকা, ‘পানি পার’ ২০ টাকা— এমন চিৎকার শোনা যাচ্ছিল ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকেই। গ্রিন রোড ধরে আরেকটু এগিয়ে যেতেই বিষয়টি পরিষ্কার হলো। জাহানারা গার্ডেনের সামনে থেকে পান্থপথ সিগন্যালের কাছাকাছি পর্যন্ত সড়ক ডুবে আছে পানিতে। পায়ে হেঁটে যাওয়ার পথের কোনো নিশানাই চোখে পড়ছে না, যাচ্ছে না কোনো গণপরিবহন।

পানিতে ডুবে থাকা সড়কে যানবাহনও তেমন চোখে পড়ছে না। একটা সিএনজিচালিত অটোরিকশাকে আসতে দেখা গেল। কিন্তু একটু সামনে এসেই বিকল হয়ে পড়ল। এরপর সিএনজিচালক হাঁটুর ওপরে পানিতে নেমে অটোরিকশাকে টেনে সামনে নিয়ে আসার চেষ্টা করলেন। অপর পাশেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রিকশাভ্যান। অন্য সময় এসব রিকশাভ্যানকে এই এলাকায় দেখা যায় না।

মৌসুমি এই রিকশাভ্যানের চালকরাই চিৎকার করছেন, ‘পানি পার’ ২০ টাকা, ‘পানি পার’ ২০ টাকা। একটা ভ্যানে চারজন লোক উঠলেই সেটা সড়কের পানিতে নেমে পড়ছে। ধীরে ধীরে হাঁটু পানি অতিক্রম করে ওপারে যাত্রী পৌঁছে দিচ্ছে। ফের ওপার থেকে নিয়ে আসছে আরেক দল যাত্রী।

রিকশাভ্যানচালক আলাউদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেল, এই সড়কে এখন রিকশাও যাতায়াত করছে না। আগামীর সময়কে তিনি বললেন, ‘এদিক দিয়ে এখন রিকশা চলাচল করছে না। এই রুটে চলে লেগুনা। এত বেশি পানি জমে যে লেগুনাও এখন থেকে যাচ্ছে না। আমরা ভ্যানে করে পানির ওপারে যাত্রীদের দিয়ে আসছি, ২০ টাকা করে নিচ্ছি।’

আলাউদ্দিনের ভাষ্য, ‘মানুষ যে এখান দিয়ে হেঁটে যাবে, তার কোনো উপায় নেই। তাই আমরা ভ্যানে করে দিয়ে আসছি। ওপার থেকে যাত্রীরা অন্য যানবাহন দিয়ে নিজের গন্তব্যে চলে যেতে পারছে। এতে যাত্রীদেরও সুবিধা হচ্ছে, আমাদের কিছু আয় হচ্ছে।’

পানিতে ডুবে আছে গ্রিন রোড। ছবি-আগামীর সময়
বসুন্ধরা সিটি যাবেন শাকিল। বললেন, ‘এখানে যে পরিমাণ পানি জমে আছে, তাতে করে হেঁটে যাওয়া কিংবা রিকশায় যাওয়া মুশকিল। আর রিকশাও যেতে চাইছে না। এই পানি দিয়ে হেঁটে যেতে গেলে যেকোনো সময় গর্তে পড়ে মরে যেতে পারি। ২০ টাকা দিয়ে সুন্দরভাবে ওপারে যেতে পারব। এটা একটা ভালো ব্যবস্থা।’

গত রাত থেকে অবিরত বৃষ্টি ঝরছে। সকাল হতেই দেখা গেল, ঢাকার অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। পানি ঢুকে গেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানেও। আবাসিক ভবন থেকে হোস্টেল, মেস— কোথায় ঢোকেনি পানি?

এমন পরিস্থিতিতে নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক। অন্যদিকে কুইক রেসপন্স টিমকে জানাতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। কিন্তু এমন আলাপের পরও ঢাকার একটি অভিজাত এলাকার মানুষের আস্থা রাখতে হচ্ছে ‘পানি পার’ ২০ টাকার ওপরে।

জলাবদ্ধতাঢাকায় জলাবদ্ধতাগ্রিন রোডপানি পার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    advertiseadvertise