Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ব্যবসায়ীকে গুমের অভিযোগ তুলে বিচার চাইলেন এমপি আরমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
শেয়ার করুন:
ব্যবসায়ীকে গুমের অভিযোগ তুলে বিচার চাইলেন এমপি আরমান

সংবাদ সম্মেলনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী শামীম খান

রাজধানীর ঢাকা-১৪ আসনের ব্যবসায়ী মোহাম্মদ শামীম খানকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রাখা এবং পরে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চেয়েছেন ওই আসনের সংসদ সদস্য (এমপি) মীর আহমেদ বিন কাসেম আরমান।

আজ সোমবার রাজধানীর রূপনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সেখানে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী শামীম খান।

সংবাদ সম্মেলনে এমপি আরমান বলেন, বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক যাত্রায় তাদের প্রত্যাশা ছিল, দেশে আর কখনো গুমের ঘটনা ঘটবে না। কিন্তু নতুন গণতান্ত্রিক যাত্রার শুরুতেই ঢাকা-১৪ আসনে দ্বিতীয় গুমের ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।

শামীম খানের ভাষ্য, গত ২৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে এলাকার ইউসিবি ব্যাংকের সামনে থেকে একদল ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে তিনি বুঝতে পারেন, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে চোখ বেঁধে অন্য একটি স্থানে নিয়ে আটকে রাখা হয়। আটকের কারণ জানতে চাইলে তাকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এক কর্মকর্তা তাকে তুলে এনেছেন। এ সময় তাকে আরও বলা হয়, তার শত্রুরা অনেক শক্তিশালী এবং তার জীবনের ওপর ঝুঁকি আছে।

তিনি দাবি করেন, আটকে থাকা অবস্থায় তিনি নিয়মিত নামাজ পড়তেন। টাকা দিলে তাকে খাবার এনে দেওয়া হতো। একপর্যায়ে একজন কর্মকর্তা তার সঙ্গে কথা বলতে আসেন। তখন তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং দেশ-বিদেশে তাবলিগের কাজে যাতায়াত করেন। নিজের বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যাবে না বলেও দাবি করেন ওই ব্যবসায়ী।

তাকে ভুল করে ধরে আনা হয়েছে কি না, জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তারা ভুল করেননি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং এনএসআইয়ের মাধ্যমে তা যাচাই করেই তাকে আটক করা হয়েছে। শামীমের অভিযোগ, আটকে রাখার সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তার একটি পা কেটে দেওয়া এবং অস্ত্র মামলায় জড়ানোর কথাও বলা হয়। নিজের তিন সন্তানের কথা উল্লেখ করে তিনি জানতে চান, নিরপরাধ হয়েও কেন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জবাবে তাকে বলা হয়, সবকিছুই ওপরের নির্দেশে করা হচ্ছে।

শামীম জানান, আটকে রাখার সময় তার ব্যবসার পেছনে কারা রয়েছে, কে তাকে সহযোগিতা করেন এবং কীভাবে তিনি এত টাকা উপার্জন করেন, এসব বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ডিবির এক কর্মকর্তা তার সঙ্গে কথা বলার সময় মিরপুরের কয়েকজন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক আছে কি না, তা জানতে চান। এ সময় তুলি, মিষ্টি, পাভেল ও সাইফুল নামে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। ব্যবসায়িক কাজে মিরাজ নামে একজনের কাছে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার প্রয়োজনেই সেখানে গিয়েছিলেন।

শামীমের অভিযোগ, তাকে বলা হয়েছিল, বাইরে থাকলে তার জীবনের ঝুঁকি রয়েছে, আর ভেতরে থাকলে তিনি নিরাপদ। এবারের মতো বেঁচে গেলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পরামর্শও দেওয়া হয়। ব্যবসা বন্ধ করলে জীবিকা নির্বাহ করবেন কীভাবে, জানতে চাইলে তাকে বলা হয়, বেঁচে থাকলে ব্যবসা করতে পারবেন।

পরবর্তী সময়ে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পায়ে ব্যান্ডেজ করা হয়। শামীমের দাবি, পুরো ঘটনাটি সাজানো ছিল। তার পায়ে ব্যান্ডেজ করার ছবি তুলে কোথাও পাঠানো হয়। পরে তাকে জড়ানো হয় একটি মিথ্যা মামলায়।

এমপি আরমান বলেন, এ ঘটনা থেকে বোঝা যায়, ব্যবসায়িক বিরোধের জেরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। ফ্যাসিবাদী সময়ে যে ধরনের ঘটনা ঘটত, গণতান্ত্রিক সময়েও যদি তার পুনরাবৃত্তি হয়, তাহলে বিপ্লবের অর্থ কী, সেই প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে পাভেল প্রসঙ্গে এমপি আরমান বলেন, রাড্ডার ঘটনায় পাভেলের জড়িত থাকার অভিযোগ থাকলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। বরং গত ৭ নভেম্বর তাকে বিএনপির একটি মিছিলে দেখা গেছে। এ ঘটনায় যাদের নাম এসেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান এই সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে শামীম খানের স্ত্রী, ডা. মঈন উদ্দীন, মনিরুল ইসলাম মৃধা, জিএম হাফিজুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, তাজিরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

গুমের অভিযোগমীর আহমেদ বিন কাসেম আরমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    প্রথমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স