Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

কড়াইলে কবুতর-সমিতির আড়ালে মাদকের কারবার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৩৩
কড়াইলে কবুতর-সমিতির আড়ালে মাদকের কারবার

মাদক কারবার চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে কথিত মাদক গডফাদার কবুতর মমিনের বাসা, কবুতরের দোকান, সমিতি ঘর ও বিকাশের দোকানে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩টি ইয়াবা, দুই বোতল বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা। তবে অভিযানের সময় কবুতর মমিন পালিয়ে যায় বলে জানিয়েছে ডিএনসি।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগরীর কড়াইল বস্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পাঁচটি পৃথক দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রানা (৩৮), নুরুন্নাহার (৪০) ও মো. আশরাদুল ইসলাম (২৮)। নুরুন্নাহার কথিত মাদক গডফাদার কবুতর মমিনের স্ত্রী। অভিযানের সময় মমিন পালিয়ে যায় বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি বলছে, দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইল বস্তিতে কবুতর মমিনের মাদক কারবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় বিপুল পরিমাণ মাদক মজুতের তথ্য পাওয়ার পর কবুতরের দোকান, সমিতি ঘর, বিকাশের দোকান ও বসতঘরে একযোগে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত : স্বাস্থ্যমন্ত্রী

৩০ আগস্ট ২০২৬

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুন্নাহার জানান, কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন তারা। মাদক বিক্রির অর্থ নিজেদের পরিচালিত বিকাশের মাধ্যমে লেনদেন করা হতো বলে ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা নিয়েও তদন্ত শুরু করেছে ডিএনসি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধার করা অর্থ মাদক কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

এদিকে একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পরিদর্শক মো. ইমদাদুল হক খান বাদী হয়ে বনানী থানায় মামলা করবেন বলে জানানো হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক ড. মো. আবু সাইদ মিয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কড়াইল বস্তিতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।’

রাজধানীমাদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    advertiseadvertise