Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

যুব ভবন ঘেরাও চেষ্টা এনসিপির পুলিশের বাধা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬
যুব ভবন ঘেরাও চেষ্টা এনসিপির পুলিশের বাধা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের চেষ্টা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলের দিলকুশায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করতে মিছিল  নিয়ে যান জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে তারা সড়কে অবস্থান নেন। পরে পাঁচ দফা দাবি জানিয়ে দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচি শেষ করেন তারা।

এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে গঠিত কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। একই ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট।

যুবশক্তির দাবিগুলোর মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, নিয়োগে দলীয়করণ-স্বজনপ্রীতি এবং অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

কর্মসূচিতে ‘প্রশ্নপত্র ফাঁস বন্ধ করো, মেধার অধিকার নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি চক্র চাকরিপ্রার্থীদের কাছ থেকে জনপ্রতি ২৬ লাখ টাকার বেশি নিয়েছে। মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে মন্ত্রী-সংসদ সদস্যদের কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা বলেছেন, বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, কোটার মাধ্যমে মন্ত্রী হওয়া আমিনুল হক এখন নিয়োগেও কোটা চালু করছেন। যুবসমাজের অধিকার ক্ষুণ্ন করলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির বিপরীতে এক কোটি চাঁদাবাজ তৈরি হয়েছে বলেও দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের কমিটি নিয়ে আপত্তি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন। তদন্ত কমিটি গঠনের অফিস আদেশ ফেসবুকে শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘যারা চুরি করে, তাদেরই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে, তাকেই বানানো হয়েছে এই চোরদের সর্দার।’

মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুসরাত আইরিন, একই মন্ত্রণালয়ের উপসচিব জিল্লুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের তথ্য ছড়িয়ে পড়ার পর পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় তা স্থগিত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাটি ১৬ অক্টোবর শুক্রবার বেলা ৩টায় নেওয়ার তারিখ ও সময় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থীদের মোবাইলে বার্তার মাধ্যমে জানানো হবে।

যুব ভবনএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ