ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতির বাসায় অন্তত ৪ থেকে ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
‘তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’-যোগ করেন এই উপপুলিশ কমিশনার।



