Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

কাপড়ের নিচে ৩ কেজি ‘কুশ’, ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:১০
কাপড়ের নিচে ৩ কেজি ‘কুশ’, ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

তিন কেজি কুশসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

ব্যাংকক থেকে ঢাকায় এসে গ্রিন চ্যানেল পার হওয়ার আগেই তিন কেজি কুশসহ (উচ্চমানের গাঁজা) ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে হুসাইন আবদুল কাদের শেখ (৪৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার ট্রলি ব্যাগের ভেতরে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল কুশগুলো।

মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া।

ডিএনসি সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও বিমানবন্দর কার্যালয়ের বিশেষ দল। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক হুসাইন আবদুল কাদের শেখকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে আটক করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে হুসাইনের ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ব্যাগের ভেতরে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন কেজি কুশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোপনে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যেই কুশের চালানটি এভাবে লুকিয়ে রাখা হয়েছিল।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুসাইন আবদুল কাদের শেখ বাংলাদেশে কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও যোগসাজশের কথা জানিয়েছেন বলে ডিএনসি সূত্রে জানা গেছে। বাংলাদেশে তার থাকার ব্যবস্থা করা এবং মাদক চোরাচালানে সহযোগিতা করার জন্য স্থানীয় কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও সূত্রের দাবি। এসব ব্যক্তি কারা এবং তাদের সঙ্গে হুসাইনের কী ধরনের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আটকের সময় হুসাইনের কাছ থেকে তিন কেজি কুশ ছাড়াও একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড ও একটি রিয়েলমি নারজো-৩০ মুঠোফোন জব্দ করা হয়। তার কাছে ৪০০ মার্কিন ডলার, থাইল্যান্ডের ১ হাজার ৫৫০ বাথ ও ৪০০ ভারতীয় রুপিও পাওয়া যায়। এ ছাড়া একটি নির্বাচন কমিশনের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার হুসাইন ভারতের কর্ণাটকের বাসিন্দা।

এ ঘটনায় হুসাইন আবদুল কাদার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় করেন মামলাটি।

আরও পড়ুন

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

২৩ আগস্ট ২০২৬

এর আগে গত মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় চার কেজি ১৮০ গ্রাম কুশ ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়ে যান দুই ভারতীয় নাগরিক। ওই মাদকের চালানটি দুটি ট্রলি ব্যাগে রাখা ছিল।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের আওতাধীন বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সেদিন বিকেল সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪)।

ডিএনসির উপস্থিতি টের পেয়ে দুটি ট্রলি ব্যাগ ও নিজেদের ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে দ্রুত সরে পড়েন তারা। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রলি দুটি তল্লাশি করে মোট চার কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, পলাতক দুই আসামি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার গোন্দলপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীকুশগ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    advertiseadvertise