Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা পেলেন আগামীর সময়ের ভুবন

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ১৮:২২
ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা পেলেন আগামীর সময়ের ভুবন

সম্মাননা নিচ্ছেন আগামীর সময়ের আলোকচিত্রী মোশাররফ হোসেন ভুবন

রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে ‘ইম্পেরিয়াল ফটো সাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’। ফটো সাংবাদিকতায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় এ সম্মাননা। এবার আগামীর সময়ের আলোকচিত্রী মোশাররফ হোসেন ভুবন পেয়েছেন এই স্বীকৃতি।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকার নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন ও ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তারসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। 

এবারের আয়োজনে সম্মাননা দেওয়া হয় মোট ২৭ জন ফটো সাংবাদিককে। পাশাপাশি অ্যাওয়ার্ড দেওয়া হয় নেপালের ১০ জন ফটো সাংবাদিককেও। দীর্ঘ ৫৭ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় রয়টার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমানকে।

শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের। ফটো সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উৎসাহ জোগাতে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

ফটোসাংবাদিকঅ্যাওয়ার্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise