Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আশুলিয়ার ট্রিপল মার্ডার, নেপথ্যে গোপন প্রেম

  • অভিযুক্ত মনিরুজ্জামান গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫
আশুলিয়ার ট্রিপল মার্ডার, নেপথ্যে গোপন প্রেম

ছবি: আগামীর সময়

গোপন প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ। সেই বিরোধ গড়ায় হাতাহাতিতে। মুহূর্তের উত্তেজনায় এক লাথিতে প্রাণ যায় নারী ও তার গর্ভের সন্তানের। পরে ধস্তাধস্তির একপর্যায়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় স্বামীকেও। এরপর নিথর দেহ খাটের ওপর রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ঘাতক।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে দম্পতি ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার মাত্র তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করে মনিরুজ্জামান হৃদয় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা জেলা। তার কাছ থেকে নিহত নাজমা খাতুনের মোবাইল ও হ্যান্ড পার্স উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন হৃদয়।


আরও পড়ুন

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ

০৫ সেপ্টেম্বর ২০২৬


গত ৫ সেপ্টেম্বর জামগড়ার হযরত আলীর বাড়ির দ্বিতীয় তলার ৫৬ নম্বর কক্ষ থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ তালা খুলে ভেতর থেকে আলমগীর কবির (৪৫), তার স্ত্রী নাজমা খাতুন (৩৯) এবং সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নাজমার বড় বোন শাপলা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে পিবিআই।

চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পিবিআই তদন্তে

মঙ্গলবার রাতে আশুলিয়ার নরসিংহপুর থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। বুধবার এ তথ্য জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, আলমগীরের সঙ্গে মনিরুজ্জামানের পূর্বপরিচয় ছিল। আলমগীরের স্ত্রী নাজমার সঙ্গে বিয়ের আগে থেকেই মনিরুজ্জামানের প্রেম ও শারীরিক সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে আলমগীরের সঙ্গে মনিরের বিরোধ তৈরি হয়। ঘটনার দিন নাজমা ও আলমগীর মনিরকে তাদের বাসায় নিয়ে যান। সেখানে পুরনো সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে আলমগীর মনিরকে মারধর করেন এবং নাজমা তাকে ঝাঁটা দিয়ে আঘাত করেন। মনির পাল্টা প্রতিরোধের একপর্যায়ে নাজমার পেটে লাথি মারেন। এতে নাজমা ও তার গর্ভের সন্তান মারা যান। এরপর আলমগীর খুন্তি ও পাইপ দিয়ে মনিরকে আঘাত করলে ধস্তাধস্তির একপর্যায়ে মনিরের হাতে থাকা গামছা দিয়ে শ্বাসরোধ হয়ে আলমগীরের মৃত্যু হয় বলে উঠে এসেছে তদন্তে ।

এরপর তিনজনের মরদেহ খাটের ওপর রেখে কক্ষে তালা দিয়ে পালিয়ে যান মনির। সঙ্গে নিয়ে যান নাজমার মোবাইল, পরিচয়পত্র ও পার্স। পরে নরসিংহপুরের ভাড়া বাসা থেকে এসব আলামত উদ্ধারও করেছে পিবিআই।

মনির এর আগে ২০২২ সালের একটি হত্যা মামলায়ও সন্দেহভাজন ছিলেন। ওই মামলায় ২০২৩ সালে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়— জানাল পিবিআই।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise