Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে স্মারকলিপি দিল ড্যাব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:২৩
সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে স্মারকলিপি দিল ড্যাব

জাতীয় প্রেস ক্লাবে স্মারকলিপি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

চিকিৎসকদের নিয়ে চরম অবমাননাকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে স্মারকলিপি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।

আজ বৃহস্পতিবার বিকালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে প্রেস ক্লাব কার্যালয়ে দেওয়া হয় এই স্মারকলিপি। জাতীয় প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সেলিমুজ্জামান পিন্টু গ্রহণ করেন স্মারকলিপিটি।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ।

সেখানে সংগঠনটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল জানালেন, সাংবাদিক ও চিকিৎসক সবসময় পাশাপাশি থেকেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু একজন সাংবাদিকের বক্তব্যের কারণে আজ দুই পেশাজীবী গোষ্ঠীকে দাঁড় করানো হচ্ছে মুখোমুখি।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, একজন সাংবাদিক অন্য একটি পেশাকে এভাবে আক্রমণ করতে পারেন কি না, বিবেক দিয়ে বিচার করা উচিত তা। তার ভাষ্য, সাংবাদিক মাসুদ কামাল চিকিৎসক সমাজকে অবমাননা করেছেন এবং একটি পেশার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টার মধ্যে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত।

ড্যাব মহাসচিবের দাবি, চিকিৎসকদের বিরুদ্ধে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার দায়ও নিতে হবে মাসুদ কামালকে। এ সময় মাসুদ কামালকে জনগণ ও চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে ডা. শাকিল জানালেন, মাসুদ কামালের মতো ব্যক্তিদের বয়কট করা উচিত। একই সঙ্গে চিকিৎসক ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন এই পেশাজীবী নেতা। সভাপতির বক্তব্যে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের ভাষ্য, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন, করোনা ও ডেঙ্গুসহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলেন দেশের চিকিৎসকরা। এসব আন্দোলনে সাংবাদিকরাও চিকিৎসকদের সঙ্গে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিক মাসুদ কামালকে ইঙ্গিত করে তার ভাষ্য, নিজেকে টকশো বিশেষজ্ঞ পরিচয় দেওয়া একজন ব্যক্তি চিকিৎসকদের নিয়ে এমন মন্তব্য করেছেন, যা দুঃখজনক। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য চিকিৎসকদের সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করছে এবং উসকে দিচ্ছে মানুষকে। এরই ধারাবাহিকতায় একজন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ড্যাবের এই ভারপ্রাপ্ত সভাপতির।

হুঁশিয়ারি দিয়ে তার ভাষ্য, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের হামলা, কটূক্তি বা হয়রানি হলে এর দায়ও নিতে হবে মাসুদ কামালকে।

এ সময় মাসুদ কামালকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান ডা. কেনান। অন্যথায় আইনি পদক্ষেপসহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথাও বলেন তিনি।

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন এ বিক্ষোভ সমাবেশে।

জাতীয় প্রেস ক্লাবড্যাবচিকিৎসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি