Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফ্ল্যাট–প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ, প্রশ্ন করবে না এনবিআর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২০:৫৭
ফ্ল্যাট–প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ, প্রশ্ন করবে না এনবিআর

সংগৃহীত ছবি

ফ্ল্যাট, প্লট ও জমির প্রকৃত মূল্য স্বেচ্ছায় প্রদর্শনের সুযোগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোনো করদাতা যদি স্বপ্রণোদিত হয়ে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের প্রকৃত মূল্য আয়কর নথিতে দেখাতে চান, তাহলে তাকে এ বিষয়ে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না।
২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে এ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থবিলে বলা হয়েছে, এ আইন বা দেশে প্রচলিত অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে ফ্ল্যাট, প্লট, জমি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ কিংবা কেনাবেচার প্রকৃত মূল্য প্রদর্শনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রদর্শিত অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। তবে এই সুবিধা নিতে হলে প্রযোজ্য হারে আয়কর পরিশোধ করতে হবে।

অর্থবিল অনুযায়ী, কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনার প্রকৃত মূল্য যদি দলিলে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি হয়। তাহলে দলিলমূল্যের অতিরিক্ত অংশের ওপর ব্যক্তিশ্রেণির জন্য নির্ধারিত নিয়মিত করহারে আয়কর পরিশোধ করতে হবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি যদি দুই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে থাকেন, কিন্তু দলিলে মূল্য দেখানো হয় এক কোটি টাকা। তাহলে তিনি চাইলে বাকি এক কোটি টাকা আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারবেন। সে ক্ষেত্রে নিয়মিত হারে কর পরিশোধের মাধ্যমে ওই ফ্ল্যাটের প্রকৃত মূল্য আয়কর নথিতে অন্তর্ভুক্ত হবে।

একইভাবে কোনো করদাতা জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ের ক্ষেত্রে দলিলে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি অর্থ গ্রহণ করলে, অতিরিক্ত ওই অর্থের ওপর মূলধনি মুনাফার জন্য প্রযোজ্য হারে কর পরিশোধ করে তা বৈধভাবে প্রদর্শন করতে পারবেন।

তবে অর্থবিলে একটি শর্তও রাখা হয়েছে। স্বপ্রণোদিত ঘোষণা দেওয়ার আগে যদি আয়কর আইনের অধীনে সংশ্লিষ্ট বিষয়ে কোনো কার্যক্রম শুরু হয়ে যায়, তাহলে ঘোষণাকারী করদাতাকে অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্য বা বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য করের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ কর পরিশোধ করতে হবে।

এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করছেন, এই ব্যবস্থার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অপ্রদর্শিত অর্থও বৈধ করার সুযোগ সৃষ্টি হতে পারে। যদিও সরকার এটিকে সম্পদের প্রকৃত মূল্য প্রকাশ ও কর-অনুগত্য বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখছে।

এনবিআরফ্ল্যাট–প্লট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে